• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Headline
হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক: নেতৃত্ব বদলের গুঞ্জন ইতিহাসের উত্তাপ আবারও মাঠে, আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি রামমূর্তি নির্মাণে জড়িত হরিদাসের কোটি কোটি টাকার অবৈধ লেনদেন, মিলল চাঞ্চল্যকর তথ্য

বিপুল নেতাকর্মী নিয়ে শহীদ জিয়ার মাজারে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

(আজকের দিনকাল) : বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব।

শনিবার (৩০ মে) সকালে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাইফুল আলম নীরব বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার। আমাদের জাতীয়তাবাদের প্রেরণা। দেশে যখনই গণতন্ত্রের সংকট দেখা দেয়, তার আদর্শ ও সাহসিকতা আমাদের পথ দেখায়।’

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় পদধারী নেতৃবৃন্দ এবং হাজারো সাধারণ কর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের ভিড়ে সমাধি প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় এক শোকার্ত পরিবেশ তৈরি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা