• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Headline
নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন: মির্জা ফখরুল মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক, শার্ট থাকবে আগের মতো প্যান্ট হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৮ প্রবাসী জুলাইযোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে যে ৫ খাবার এড়িয়ে চলবেন বিসিবি ৬৫০ দিলেও কর্মীরা পান ৩০০ টাকা, দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম সাত দিনের প্রশিক্ষণে অংশ নেবেন ১০০ শিক্ষক, তালিকা প্রকাশ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন সহজের নির্দেশ প্রধানমন্ত্রীর হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকেরা প্রতি মাসে সাড়ে ৭ হাজার টাকা করে পাবেন: কৃষিমন্ত্রী যুক্তরাষ্ট্র ও কানাডা আলোচনায় অচলাবস্থা, বিরক্ত হয়ে ইরানকে খেপাতে ফাঁদ পাতছেন ট্রাম্প

দুই সিজদার মাঝে দোয়া পড়ার বিধান

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল): নামাজ মহান আল্লাহর জিকির ও প্রশংসার এক অনন্য সংমিশ্রণ। নামাজের প্রতিটি রুকনে যেমন তাসবিহ ও দোয়া রয়েছে, তেমনি দুই সিজদার মাঝখানের সংক্ষিপ্ত বৈঠকেও রাসুলুল্লাহ (সা.) বিশেষ দোয়া পাঠ করতেন। তবে সাধারণ মুসল্লিদের মধ্যে একটি প্রশ্ন প্রায়ই দেখা যায়—এই দোয়া পাঠ করার বিধান বা হুকুম আসলে কী? এটি বাধ্যতামূলক নাকি ঐচ্ছিক?

দুই সিজদার মাঝে দোয়ার বিধান

দুই সিজদার মাঝে দোয়া পড়ার বিধান নিয়ে ইসলামি ফিকহবিদদের মধ্যে মূলত দুটি প্রধান মত লক্ষ করা যায়:

১. অধিকাংশ ওলামায়ে কেরামের মতে, দুই সিজদার মাঝখানের এই বৈঠকে দোয়া করা মুস্তাহাব বা উত্তম। এটি নামাজের মূল ওয়াজিব বা ফরজ কোনো কাজ নয়। কেউ যদি এই দোয়া না পড়েন, তবে তাঁর নামাজ হয়ে যাবে, কিন্তু তিনি একটি গুরুত্বপূর্ণ সুন্নতের সওয়াব থেকে বঞ্চিত হবেন।
তাঁদের মতে, এটি ওয়াজিব হওয়ার পক্ষে কোনো অকাট্য বা স্পষ্ট দলিল নেই।

২. হাম্বলি মাজহাব অনুযায়ী, দুই সিজদার মাঝে জিকির বা দোয়া করা ওয়াজিব। তাদের যুক্তি হলো, রাসুল (সা.) নিয়মিত এটি পাঠ করতেন এবং নামাজের কোনো রুকনই আল্লাহর জিকির থেকে খালি থাকা উচিত নয়। এই মতানুসারে, অন্তত একবার ‘রাব্বিগফির লি’ বা ‘আল্লাহুম্মাগফির লি’ বলা ওয়াজিব। এর বেশি পাঠ করা মুস্তাহাব।

এ বিষয়ে অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্যটি অধিক শক্তিশালী ও গ্রহণযোগ্য বলে বিবেচিত, কারণ, কিছু হাম্বলি অনুসারীও পরে এই মত গ্রহণ করেছেন।

রুকু ও সিজদার তাসবিহ ভুল হলে যা করবেনরুকু ও সিজদার তাসবিহ ভুল হলে যা করবেন
দুই সিজদার মাঝে স্থির হয়ে বসা এবং এই দোয়া পাঠ করা নামাজের সৌন্দর্য ও একাগ্রতা বাড়ায়। যদিও ওয়াজিব নয়, তবুও রাসুল (সা.)-এর সুন্নতের অনুসরণে এই আমল করা আমাদের প্রত্যেকের জন্য কল্যাণকর। বিশেষ করে, ফরজ নামাজে না পারলেও নফল ও তাহাজ্জুদ নামাজে এই দোয়া দীর্ঘ সময় নিয়ে পড়লে অন্তরে প্রশান্তি লাভ করা যায়।-ডেস্ক


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা