(আজকের দিনকাল): হাটহাজারী মডেল থানার নাশকতা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মনির হোসেনকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসপি মো. সাইফুর রহমান।
গ্রেফতার মনির হোসেন (৪০) উপজেলার ছিপাতলী ইউনিয়নের কালু মুন্সীর বাড়ির আবদুল জব্বার হোসেনের ছেলে। তিনি উপজেলার ছিপাতলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি।
র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনের একটি রেস্টুরেন্টে নাশকতা ও হত্যা চেষ্টা মামলার আসামি মনির হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মনিরের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। মনির হোসেনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।-ডেস্ক