• সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Headline
গাজীপুরে চারজনকে গলা কেটে, একজনকে শ্বাসরোধে হত্যা: ফরেনসিক বিভাগ পুলিশের জন্য এখনই এভিয়েশন ইউনিট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বেগমগঞ্জে জামায়াত কর্মী গুলিবিদ্ধ সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আদালতে অর্থদণ্ড হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ,গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না ময়মনসিংহের মুক্তাগাছা: ৪১ ভোটকেন্দ্রের টাকা নয়ছয় সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কভার ভ্যানের ধাক্কায় নিহত ২ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: ট্রাম্প

ঝিনাইদহে সরকারি ওষুধ বিক্রির সময় নারী আটক

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

(আজকের দিনকাল): ঝিনাইদহ সদর উপজেলায় সরকারি ওষুধ বিক্রির সময় সালমা খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। আটক সালমা খাতুন সদর উপজেলার বালিয়াডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের মাস্টাররোলভুক্ত পরিচ্ছন্নতাকর্মী এবং মান্দারবাড়িয়া গ্রামের পাভেল আহমেদের স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুপুরে বালিয়াডাঙ্গা বাজারে একটি দোকানে বাজারের ব্যাগে করে শিশুদের সিরাপ, ডায়াবেটিস ও প্রেশারের ওষুধ বিক্রির চেষ্টা করেন সালমা খাতুন। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তাঁরা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে কত পিস ওষুধ ছিল, তা জানা যায়নি।

ঘটনার পর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার ছায়েদুল ইসলাম বাদী হয়ে বালিয়াডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রুমা খাতুন ও সালমা খাতুনকে আসামি করে মামলা করেন।

সালমা খাতুনের বাবা রাজু আহমেদ দাবি করেন, ‘আমার মেয়ে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে ক্লিনিকে কাজ করে এবং দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি রুমা খাতুন ওষুধগুলো মেয়ের কাছে বিক্রির জন্য দিয়েছেন। এখানে আমার মেয়ের কোনো দোষ নেই। তার বসের অর্ডারমতো কাজ করেছে। ধরলে তাকে ধরে বিচার করুন।’

এ বিষয়ে জানতে বালিয়াডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি রুমা খাতুনের ফোনে বারবার কল করেও পাওয়া যায়নি।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিথিলা ইসলাম জানান, আটক নারী জিজ্ঞাসাবাদে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রুমা খাতুনের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। উদ্ধার করা ওষুধগুলো ক্লিনিকের সেবাপ্রত্যাশীদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ ছিল। এ ঘটনায় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। আটক সালমা খাতুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং জব্দ করা ওষুধসহ তাঁকে আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে। অপর আসামি বর্তমানে পলাতক রয়েছেন।-ডেস্ক


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা