• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
oplus_0

শার্শা উপজেলা প্রতিনিধি(আজকের দিনকাল):যশোরের বেনাপোলে প্রকাশ্যে সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার কাগজপুকুর বাজার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আরিফুল ইসলাম সেন্টু বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পরে তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে চিকিৎসা নেন।

প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক সূত্রে জানা যায়, বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি আরিফুল ইসলাম সেন্টু সংবাদ সংগ্রহের কাজে বাসা থেকে শার্শার উদ্দেশ্যে রওনা হন। পথে কাগজপুকুর বাজার মোড়ে পৌঁছালে স্থানীয় হোসেন আলীর ছেলে ঝন্টুর নেতৃত্বে ৫-৭ জনের একটি দল তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা রড দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় গুরুতর আহত হলে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহত সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু, বলেন, আমি প্রতিদিনের মতো নিউজের কাজে বাসা থেকে বের হয়ে শার্শার দিকে যাচ্ছিলাম। হঠাৎ ঝন্টুর নেতৃত্বে একদল লোক কাগজপুকুর বাজার মোড়ে মোটরসাইকেল গতিরোধ করে হামলা চালায়।

তিনি জানান,সকালে শার্শা থানায় তার সেজো ভাইয়ের তুচ্ছ একটা ঘটনা নিয়ে সালিস ছিলো।সেখানে তার যাওয়ার কথা ছিলো বলে তিনি জানান।

ঘটনার পর শার্শা ও বেনাপোল সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ আলী জানান,এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে।আসামি আটকে চেষ্টা চলছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা