• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের ডাকাত সর্দার আটক

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

(আজকের দিনকাল) :সুন্দরবনের ডাকাতদল ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড। ১৩ সদস্যের সশস্ত্র এ ডাকাত গ্রুপটি দীর্ঘদিন ধরে সুন্দরবন উপকূলীয় অঞ্চলে জেলে ও বনজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায়সহ চাঁদাবাজি করে আসছিল।

মঙ্গলবার (১২ মে) বেলা ১১টায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, সুন্দরবন অঞ্চলে ডাকাত ও বনদস্যু গ্রুপগুলোর তৎপরতা দমনে কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান চলছে। ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ এর আওতায় গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় সোমবার মধ্যরাতে অভিযান চালায় কোস্টগার্ড। এতে মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়। এ সময় বনের গহিনে তল্লাশি চালিয়ে ২টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬) নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে এ বাহিনীর প্রধান হিসেবে সুন্দরবনে ডাকাতি এবং সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন। তার দলে ১৩ জন সক্রিয় সদস্য রয়েছে বলে কোস্টগার্ডের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন জাহাঙ্গীর। জব্দ অস্ত্র ও গোলাবারুদসহ তাকে বিকালে খুলনার জেলার দাকোপ থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা