• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Headline
পদ্মা ব্যারাজ কোথায় ও কেন নির্মাণ করা হবে? বাউফল থেকে নিখোঁজ ৪ কিশোরী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার একনেকে অনুমোদন পেলো ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর বেনাপোলে ফুটপাতের ডিম বিক্রেতাতার মরা দেহ উদ্ধার করেছে পুলিশ গৃহবধূকে ধর্ষণ-ভিডিও ধারণের অভিযোগ, বিদেশে পালানোর সময় যুবক গ্রেপ্তার

গাজীপুরে মারধরে বিএনপি নেতার মৃত্যু: ইউপি সদস্যসহ ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

(আজকের দিনকাল) : গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রাশিদুল মোল্লাসহ ১৯ ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। জয়নাল আবেদীন নামে এক বিএনপি নেতাকে হত্যার অভিযোগে এই মামলা হয়।

আজ বুধবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ।

মামলার আসামিরা হলেন প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য রাশিদুল মোল্লা (৪০), আনোয়ার শেখ (৩৫), হানিফা শেখ (৫৫), নাঈম ব্যাপারী (২০), রাশিদুল ব্যাপারী (১৮), রনি ব্যাপারী (৩৫), সাব্বির শেখ (২০), খোকা ব্যাপারী (৩৫), সেলিম ব্যাপারী (৪০), মামুন শেখ (৩০), শাহ আলম (৩০), শরিফ সিকদার (৪২) ও অজ্ঞাতনামা সাতজন।

নিহত জয়নাল আবেদীন (৬০) উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাওগান গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে। তিনি প্রহলাদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন।

ইউপি সদস্যের নেতৃত্বে মারধরের অভিযোগ, আহত বিএনপি নেতার মৃত্যুইউপি সদস্যের নেতৃত্বে মারধরের অভিযোগ, আহত বিএনপি নেতার মৃত্যু
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, নিহত ব্যক্তির ছেলে মনির হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে গেছেন। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, ৯ মে সন্ধ্যার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাওগান বাজারের পাশে একটি স্কুলমাঠে এই ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা