• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Headline
রাঙামাটি হাসপাতালে বৃদ্ধার শরীর থেকে ১০ কেজির টিউমার অপসারণ শিক্ষামন্ত্রীর বিতর্কিত এপিএস ওমর ফারুকের পরিচালক পদে নিয়োগ বাতিল পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নে আইএলও সহযোগিতা করতে পারে: মির্জা ফখরুল ৫ বছরেও পাননি অবসরভাতা, স্ত্রীকে চিকিৎসা করাতে গিয়ে শিক্ষকের মৃত্যু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাবিপ্রবির চার শিক্ষার্থী অনৈতিক কর্মকাণ্ডে বহিষ্কার সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গাজাগামী ‘ফ্লোটিলায়’ ইসরাইলি অভিযানে বাংলাদেশের যৌথ নিন্দা রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে

জামায়াতে যোগ দেওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ককে বহিষ্কার

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

(আজকের দিনকাল) : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের নিয়ম ও শৃঙ্খলা ভঙ্গ করে জামায়াতে ইসলামীতে যোগদানের অভিযোগে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দীনকে মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৮ মে) জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জসিম উদ্দীন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সংসদের আহ্বায়ক ছিলেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা কমান্ড ইউনিটের সদস্য সচিব মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কারাদেশ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বিরোধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীতে যোগদান করায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ধারা ২৯ (ঙ) মোতাবেক তাকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক (চেয়ারম্যান) মো. নঈম জাহাঙ্গীরের মৌখিক নির্দেশে এবং চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের অনুমতিক্রমে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বরকন্দাজের সভাপতিত্বে এক জরুরি সভায় উপস্থিত সব সদস্যদের সম্মতিক্রমে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৬ মে জামায়াতে ইসলামীর যুবসমাবেশের পর মতলব দক্ষিণ উপজেলা কমান্ডের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন জামায়াতে ইসলামীতে যোগদান করেন।-ডেস্ক


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা