• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

২৩ দিন পর খোঁজ মিলল কলাবাগান থানার এসআই রাকিবুলের

Reporter Name / ৪৩ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

‎(আজকের দিনকাল) : ‎রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারকে (৩২) ২৩ দিন পর উদ্ধার করা হয়েছে। ‎আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবাজারে সরকারি কর্মচারী হাসপাতাল এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

‎কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক আজকের দিনকালকে বিষয়টি নিশ্চিত করেন।

‎ফজলে আশিক বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে এসআই রাকিবুলকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি বলেন, রাকিবুলের বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগ ছিল। তবে কী কারণে নিখোঁজ ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

‎এর আগে গত ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে কাঁঠালবাগান ব্যারাকে রাত্রিকালীন দায়িত্ব পালনের জন্য সাধারণ পোশাকে বের হন রাকিবুল। এরপর আর থানায় ফেরেননি। ওই দিন থেকেই তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছিল।

‎এ ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল এবং তাঁর সন্ধান চেয়ে দেশজুড়ে সমস্ত থানায় বার্তা পাঠানো হয়। ২৩ দিন নিখোঁজ থাকার পর অবশেষে আজ তাঁর সন্ধান মিলল।

‎এসআই রাকিবুলের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপ্তা গ্রামে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা