মোঃ রাশেদুল ইসলাম,আজকের দিনকাল):”দ্বন্দে কোন আনন্দ নেই আপোস করো ভাই, লিগ্যাল এইড পাশে আছে কোন চিন্তা নাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ নাটোরে উদযাপিত হলো জাতীয় আইন সহায়তা দিবস ২০২৫। জেলা লিগ্যাল এইড অফিস, নাটোরের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল জেলা লিগ্যাল এইড অফিস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে জেলা ও দায়রা জজ, বিজ্ঞ বিচারকবৃন্দ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধিবৃন্দ সহ সরকারি কর্মকর্তা, আইনজীবী,মানবাধিকার কর্মী,সাংবাদিক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে বৃক্ষরোপন ও সিভিল সার্জন মোঃ মুক্তাদির আরেফিন নিজ রক্তদানের মধ্যে দিয়ে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরে জেলা আইনজীবী সমিতির ভবনে সহকারী জজ মোছাঃ মৌসুফা তানিয়া মৌলি সঞ্চালনায় আলোচনা সভা প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব শেখ মোঃ নাসিরুল হক। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আছমা খাতুন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ জনাব ইসমত আরা তুশি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আলামিন,নারী শিশু আদালতের বিচারক জনাব আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব,একরামুল হক (পিপিএম) জেলা আইজীবি সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর জনাব রুহুল আমিন টগর, মোঃ শরিফুল ইসলাম মুক্তা।
আলোচনা সভায় বক্তারা বলেন, “আইন সকলের জন্য সমান—এটি বাস্তবায়ন করতে হলে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইন সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বক্তারা আরও উল্লেখ করেন, দেশের দরিদ্র, অসহায় ও বঞ্চিত জনগণের অধিকার সুরক্ষায় জেলা লিগ্যাল এইড অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান, মামলা দায়ের এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার মাধ্যমে জনগণের ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজতর করা হচ্ছে।


Leave a Reply