• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

‎(আজকের দিনকাল): রাজধানীর মতিঝিলে লোকমান (৪৮) নামের এক ব্যক্তির ওপর গুলি চালিয়ে তাঁর কাছ থেকে টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই ব্যক্তি ডান হাতে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।। ভুক্তভোগীর দাবি, তাঁর ব্যাগে বৈদেশিক মুদ্রাসহ ৬০ লাখ টাকা ছিল।

তবে পুলিশ বলছে, তাঁর কাছে ১৭ লাখের মতো টাকা ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। টাকার উৎসসহ বিস্তারিত জানতে ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদ চলছে। সে সঙ্গে দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।

আজ রোববার বেলা ৩টার দিকে মতিঝিলে জনতা ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সালাহউদ্দিন কাদের আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন জানান, মিলন নামের এক ব্যক্তির টাকা নিয়ে আরেক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল। বেলা ৩টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা গুলি করে লোকমানের কাছ থেকে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ভিকটিম ডান হাতে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য মুগদা মেডিকেলে পাঠানো হয়েছে।

সালাহউদ্দিন আরও জানান, তবে কত টাকা ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ব্যাগের ভেতরে বিদেশি মুদ্রা ছিল বলেও ভিকটিম জানিয়েছেন।

এদিকে ঘটনার পর ভুক্তভোগী লোকমান দাবি করেন, দেশি টাকা ও ডলারসহ ৬০ থেকে ৭০ লাখ টাকা ছিল তাঁর ব্যাগে। তবে কিসের টাকা, সেটি তিনি বিস্তারিত জানাননি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, টাকাগুলো হুন্ডির হতে পারে। ভুক্তভোগীর সঙ্গে এখনো তাদের বিস্তারিত কথা হয়নি। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি ওই এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংক করপোরেট শাখার সামনে অজ্ঞাতনামা ছয়জন দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে এসে এক ব্যক্তিকে লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি করে। পরে তাঁর কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ হতে দেখা গেছে। ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুটি গুলির খোসা উদ্ধার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা