• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Headline
হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক: নেতৃত্ব বদলের গুঞ্জন ইতিহাসের উত্তাপ আবারও মাঠে, আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি রামমূর্তি নির্মাণে জড়িত হরিদাসের কোটি কোটি টাকার অবৈধ লেনদেন, মিলল চাঞ্চল্যকর তথ্য

অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

(আজকের দিনকাল): ‘অহংকারী মনোভাব’ বাদ দিয়ে আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১৫ জুলাই) দুপুরে বগুড়ার নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে জুলাই আন্দোলনে শহীদ রাতুল, শহীদ সিয়াম শুভ ও শহীদ শিমুলের কবর জিয়ারত শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের এসব কথা বলেন।

সেই সময় নাসীরুদ্দীন পাটওয়ারী মঙ্গলবার জাতীয় সংসদের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা ও কাঁদুনে গ্যাস নিক্ষেপের নিন্দা জানান।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আর একটি শিক্ষার্থীর গায়েও যেন লাঠি বা বুটের আঘাত না পড়ে। কাউকে যেন গ্রেপ্তার না করা হয়। সরকারের উচিত অহংকারী মনোভাব ও গোয়ার্তুমি বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে বসে দ্রুত সমস্যার সমাধান করা। তা না হলে এই শিক্ষার্থীদের হাত ধরেই সরকারের পতন ত্বরান্বিত হবে।’

শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গে এনে এনসিপি নেতা বলেন, ‘কতটুকু কষ্টে থাকলে পরীক্ষার হল ছেড়ে একজন শিক্ষার্থী রাজপথে চলে যায়! ২০১৮ বা ২০২৪ সালের আন্দোলন ছিল কর্মসংস্থানের জন্য আর এখনকার আন্দোলন শিক্ষা সংস্কারের জন্য। একে নিছক ছোটখাটো আন্দোলন হিসেবে না দেখে শিক্ষা সংস্কার আন্দোলন হিসেবে দেখতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রীর ব্যর্থতা থাকলে তাকে পদত্যাগ করিয়ে ছাত্রসমাজের কাছে ক্ষমা চাইতে হবে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বর্তমান সরকার ভারতের সঙ্গে সেই ধরনের কূটনীতির সক্ষমতা হারিয়েছে, যার কারণে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারছে না। আমরা অতীতে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ফেরত দিয়েছি। তাহলে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ভারত কেন ফেরত দিচ্ছে না?’

তিনি বলেন, ‘সরকার ভারতের সঙ্গে সমঝোতা করার কারণেই শেখ হাসিনাকে আনতে পারছে না এবং এই জায়গায় সরকার চরমভাবে ব্যর্থ। ইনশাআল্লাহ, আমরা ক্ষমতায় আরোহন করে শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে বিচার করব।’

বর্তমান সরকারের সমালোচনা করে এনসিপি নেতা বলেন, ‘যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, জনগণের ভোটে নয়, জোর করে হয়েছেন। উনি জুলাই শহীদদের আকাঙ্ক্ষা থেকে সরে পড়েছেন এবং আওয়ামী লীগের বিচারের প্রশ্নে শিথিলতা প্রদর্শন করছেন। শহীদ জিয়ার ছেলে হিসেবে তার আদর্শ থেকেও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিচ্যুত হয়েছেন।’

কবর জিয়ারতের সময় আরও উপস্থিত ছিলেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা