• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Headline
হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক: নেতৃত্ব বদলের গুঞ্জন ইতিহাসের উত্তাপ আবারও মাঠে, আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি রামমূর্তি নির্মাণে জড়িত হরিদাসের কোটি কোটি টাকার অবৈধ লেনদেন, মিলল চাঞ্চল্যকর তথ্য

ময়মনসিংহের ত্রিশালে ১০০ ভিক্ষুককে পুনর্বাসন

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার এরশাদ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাছান প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন জানান, আমরা ভিক্ষুক পুনর্বাসনের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের এক দিনের বেতন থেকে ১০০ ভিক্ষুককে তিন হাজার টাকা করে তিন লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করি। এই টাকা খাটিয়ে তারা ক্ষুদ্র ব্যবসা করবে। আমরা উপজেলা প্রশাসন থেকে তদারকি করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা