• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Headline
স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী-ছেলে আটক নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন: মির্জা ফখরুল মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক, শার্ট থাকবে আগের মতো প্যান্ট হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৮ প্রবাসী জুলাইযোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে যে ৫ খাবার এড়িয়ে চলবেন বিসিবি ৬৫০ দিলেও কর্মীরা পান ৩০০ টাকা, দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম সাত দিনের প্রশিক্ষণে অংশ নেবেন ১০০ শিক্ষক, তালিকা প্রকাশ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন সহজের নির্দেশ প্রধানমন্ত্রীর

৬ দিনে টেকনাফে ৪০ মাদক কারবারী আটক

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

বিগত ৬ দিনে কক্সবাজারের টেকনাফে ৪০ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৫০ হাজার ইয়াবাও উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ।
গেল শনিবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, ‘ধৃতদের মধ্যে ১০ টি মামলায় ১৫ জনকে গ্রেফতার দেখিয়ে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। বাকি ২৫ জনকে ভ্রাম্যামান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘বন্দুকযুদ্ধ ও বিশেষ অভিযানের কারণে মাদককারবারীরা এখন টেকনাফে নেই। তারপরও আমরা চিহ্নিত ও স্বীকৃত মাদক কারবারীদের বাড়িতে অভিযান অব্যাহত রেখেছি।’

‘যারা ইয়াবার টাকায় রাজপ্রাসাদের মতো বাড়ি বানিয়েছেন তাদের বাড়ি, গাড়ি ও ব্যাংক ব্যালান্সের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’-যোগ করেন রনজিত কুমার বড়ুয়া।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ মে) ১ হাজার ইয়াবাসহ টেকনাফের কুলালপাড়ার মো. জাহাঙ্গীরকে আটক করা হয়। এদিনই তাকে কক্সবাজার কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা