• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Headline
বিচারপতি খায়রুলের জামিন বহাল, ‘মুক্তিতে বাধা নেই’ র‍্যাব বিলুপ্ত করে হচ্ছে এসআরবি,আইনের খসড়া অনুমোদন শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে হবে বাস্তবায়ন ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে: চিফ প্রসিকিউটর আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান প্রাথমিকে ইংরেজিতে স্পিকিং টেস্ট চালুর পরিকল্পনা-ববি হাজ্জাজ শিক্ষার্থীকে আটকে রেখে ভয়ভীতি দেখানোর অভিযোগ প্রাধ্যক্ষের বিরুদ্ধে, বিক্ষোভ ‘ভারতের মুখের ওপর এমন জবাব এই প্রথম’

অনলাইন জুয়ায় অর্থ পাচার: ৬ চীনা নাগরিকসহ ৮ জন রিমান্ডে

Reporter Name / ৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

‎(আজকের দিনকাল) : অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।

যাদের রিমান্ডে নেওয়া হয়েছে তারা হলেন—এম এ জি, ঝাং জিয়াহাও, লিও জিঞ্জি, ওয়াং শিবো, চাং তিয়ানতিয়ান, জেমস ঝু, মো. কাউসার হোসেন ও মো. আব্দুল কারিম। এ ছাড়া একজনকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি হলেন রোকন উদ্দিন।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার টিম দক্ষিণ বিভাগের এসআই মো. রাশেদুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পাশাপাশি প্রয়োজনে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুরোধ জানান। শুনানি শেষে আদালত আটজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। একজনকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এর আগে গত বুধবার রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় ডিবির সাইবার টিমের এসআই সুব্রত দাশ বাদী হয়ে রমনা মডেল থানায় মামলা করেন।

অনলাইন জুয়ার টাকা ‘সহজেই বিদেশে পাচার’ করছে দেশি-বিদেশি চক্রঅনলাইন জুয়ার টাকা ‘সহজেই বিদেশে পাচার’ করছে দেশি-বিদেশি চক্র
মামলায় বলা হয়, নিয়মিত সাইবার নজরদারির সময় ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ ও বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়ার প্রচারণা এবং অবৈধ লেনদেনের তথ্য পাওয়া যায়। চক্রটি বিকাশ ও নগদের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে সাধারণ মানুষকে দ্রুত লাভের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল। পরে উত্তরা ১৩ নম্বর সেক্টর ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে তিনটি ৬৪-পোর্ট বিশিষ্ট, একটি ২৫৬-পোর্ট বিশিষ্ট এবং একটি ৮-পোর্ট বিশিষ্ট জিএসএম সিম মডিউল বা ভিওআইপি গেটওয়ে, প্রায় ২৮০টি সিম কার্ড, একাধিক ল্যাপটপ ও স্মার্টফোন জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা