মোঃ রাশেদুল ইসলাম,(আজকের দিনকাল):নাটোরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নাটোর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মুফতি শফি কাসেমীকে সভাপতি ও মাওলানা খবির উদ্দিনকে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ঠ জেলা কমিটি ঘোষণা করা হয়। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে শহরের সাহারাপ্লাজায় একটি চাইনিজ রেস্তোরায় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে। সংগঠনের জেলা আহবায়ক মুফতি আব্দুল্লাহ আল মাদানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক কাসেমী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুল কুদ্দুস তালুকদার, কেন্দ্রীয় পরিষদেও যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি হযরত মাওলানা লোকমান মাজহারী প্রমুখ।
Leave a Reply