• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে ‘কান’ উৎসবে পার্নো

Reporter Name / ৭৫ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল): ক্যারিয়ারে এক নতুন অধ্যায়ে পা রাখার পথে টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। প্রথমবারের মতো বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাচ্ছেন এই সুন্দরী। তবে এবারের যাত্রা অভিনেত্রী হিসেবে নয়, বরং পর্দার পেছনের এক নতুন ভূমিকায় নিজেকে তুলে ধরবেন তিনি।

শনিবার (৩ মে) সামাজিক মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, ‘স্পিরিট অফ দ্য ওয়াইল্ড লাইফ’ নামক একটি তথ্যচিত্রের নির্বাহী প্রযোজক হিসেবে আন্তর্জাতিক এই মঞ্চে উপস্থিত থাকবেন তিনি।

ট্যাবারনাকল স্ট্রিট ফিল্মস ও আদ্যা ফিল্মসের ব্যানারে নির্মিত ‘স্পিরিট অফ দ্য ওয়াইল্ড লাইফ’ পরিচালনা করেছেন শ্রীময়ী চক্রবর্তী। তথ্যচিত্রটির গল্প আবর্তিত হয়েছে অঙ্কিতা ও বিনু নামের দুই সাঁওতাল নারীর জীবন সংগ্রামকে কেন্দ্র করে।

মহুয়া তৈরি ও বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করা দুই নারীর স্বপ্ন এবং অস্তিত্ব রক্ষার লড়াই এই কাজে তুলে ধরা হয়েছে। এতে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে পার্নো মিত্র জানান, ভালো যেকোনো কাজের সঙ্গেই থাকতে তিনি আগ্রহী এবং কান চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতার জন্য তিনি মুখিয়ে আছেন।

বলিউড থেকে নিয়মিতভাবে ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন ও বিদ্যা বালানের মতো তারকাদের এই উৎসবে দেখা যায়। এবার টলিউডের পার্নো মিত্রের পাশাপাশি বলিউডের তারা সুতারিয়াও প্রথমবারের মতো এই উৎসবে অংশ নিতে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা