• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Headline
বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ, সম্পর্ক জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদে ওয়াকফকৃত জমি থাকলেও নেই সংস্কারে আর্থিক অনুদান ৭৪ ভোটের ৭৩টি তামিমের, হলেন বিসিবি সভাপতি পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায় মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা পল্লবীর শিশুটির বাবার আস্থা ফিরিয়ে দিতে পেরেছি: সংসদে আইনমন্ত্রী পঞ্চগড় সীমান্তে ৬০ ঘণ্টা আটকে ১০ নাগরিক, ৪ জনের আধার কার্ডও নিয়ে গেছে বিএসএফ শরীয়তপুর কারাগারে সাজা শেষে ১৭ বিদেশি বন্দিকে পাঠানো যাচ্ছে না বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ

২০ লাখ ভক্তের উপস্থিতিতে শাকিরার ক্যারিয়ারের সেরা কনসার্ট

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল): ব্রাজিলে রিও ডি জেনিরোর ঐতিহাসিক কোপাকাবানা সৈকতে শনিবার (২ মে) কলম্বিয়ান পপ তারকা শাকিরা এক বিশাল উন্মুক্ত কনসার্টে পারফর্ম করেছেন। রিও সিটি কর্মকর্তাদের তথ্যমতে, প্রায় ২০ লাখ মানুষ এই শো উপভোগ করতে জড়ো হয়েছিলেন, যা এই তারকার ক্যারিয়ারের বৃহত্তম কনসার্ট হিসেবে রেকর্ড গড়েছে।

রিও-র এই বিখ্যাত সমুদ্রতীরে আয়োজিত ‘মেগা শো’ বর্তমানে পর্যটকদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। এর আগে ম্যাডোনা এবং লেডি গাগার মতো বিশ্বখ্যাত তারকারাও আইকনিক ‘কোপাকাবানা প্যালেস’ হোটেলের সামনে একই ধরনের বিশাল পারফরম্যান্স উপহার দিয়েছেন।

শহর কর্তৃপক্ষ গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে এবং পর্যটন বাড়াতে ‘তদো মুন্দো নো রিও’ উৎসবের অংশ হিসেবে এই বড় কনসার্টগুলো আয়োজন করছে।

মূলত মে মাসের পর্যটন ব্যবসা চাঙ্গা করতেই এই উদ্যোগ। সিটি কর্মকর্তাদের অনুমান অনুযায়ী, শাকিরার এই একটি কনসার্ট থেকেই রিও ডি জেনিরোর অর্থনীতিতে প্রায় ১৬ কোটি ১৪ লাখ ডলার যোগ হয়েছে, যার সুফল পেয়েছে স্থানীয় হোটেল, রেস্তোরাঁ, পরিবহন এবং খুচরা বিক্রেতারা।

অনুষ্ঠানের শুরুতে একটি ড্রোন প্রদর্শনীর মাধ্যমে আকাশে শাকিরার বিখ্যাত ডাকনাম ‘শি উলফ’ (স্ত্রী নেকড়ে)-এর প্রতিচ্ছবি তৈরি করা হয়।

এরপরই মঞ্চে এসে পর্তুগিজ ভাষায় ভক্তদের উদ্দেশে শাকিরা বলেন, ‘ব্রাজিল, আমি তোমাদের ভালোবাসি। গান গাইতে, নাচতে এবং বিশ্বকে যা সত্যিই গুরুত্বপূর্ণ তা মনে করিয়ে দিতে লাখ লাখ প্রাণ একসঙ্গে হতে দেখা সত্যিই জাদুকরী।’

৪৯ বছর বয়সী এই গায়িকা তার জনপ্রিয় গান ‘হিপস ডোন্ট লাই’, ‘অ্যান্টোলজিয়া’ এবং ২০১০ বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন। মঞ্চে তার সঙ্গে ডুয়েট গাইতে যোগ দিয়েছিলেন ব্রাজিলের জনপ্রিয় তারকা আনিত্তা, ক্যাটানো ভেলোসো, মারিয়া বেথানিয়া এবং ইভেতে সাঙ্গালো।

রিও ডি জেনিরো প্রশাসন জানিয়েছে, ‘তদো মুন্দো নো রিও’ উৎসবের সাফল্য বিবেচনা করে এটি অন্তত ২০২৮ সাল পর্যন্ত শহরের অফিসিয়াল ইভেন্ট ক্যালেন্ডারে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা