• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

হলেই মুক্তি পাবে নার্নিয়ার চতুর্থ সিনেমা

Reporter Name / ৭৫ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল): রূপকথার রাজ্য নার্নিয়া। সেখানে প্রাণীরা মানুষের মতোই কথা বলে, পৌরাণিক চরিত্রেরা ঘুরে বেড়ায় দেশজুড়ে। আছে জাদুর প্রভাবও। জাদুশক্তির বলে অদ্ভুত সব কাণ্ড ঘটে চলে নার্নিয়া রাজ্যে। সি এস লিউইসের লেখা সাত পর্বের উপন্যাস ‘দ্য ক্রনিকলস অব নার্নিয়া’ অবলম্বনে এ পর্যন্ত তৈরি হয়েছে তিনটি সিনেমা। ‘দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ারড্রোব’ (২০০৫), ‘প্রিন্স ক্যাস্পিয়ন’ (২০০৮) ও ‘দ্য ভোয়ায়েজ অব দ্য ডন ট্রেডার’ (২০১০)।

প্রায় দেড় যুগ পর তৈরি হচ্ছে দ্য ক্রনিকলস অব নার্নিয়া সিরিজের নতুন সিনেমা। আগের তিনটি পর্ব পরিচালনা করেছিলেন অ্যান্ড্রু অ্যাডামসন ও মাইকেল অ্যাপটেড। চতুর্থ পর্বে বদলে গেছে পরিচালক। ‘বার্বি’খ্যাত নির্মাতা গ্রেটা গারউইগ পরিচালনা করছেন এটি। তৈরি হচ্ছে সি এস লিউইসের ষষ্ঠ উপন্যাস ‘দ্য ম্যাজিশিয়ানস নেফিউ’-এর ওপর ভিত্তি করে।

২০১৮ সালে নেটফ্লিক্স নার্নিয়ার স্বত্ব কিনে নেওয়ার পর থেকে এ সিনেমার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। নেটফ্লিক্স এটিকে তাদের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল এবং বড় ফ্র্যাঞ্চাইজি হিসেবে দেখছে।

গত বছর যখন দ্য ম্যাজিশিয়ানস নেফিউ সিনেমার ঘোষণা আসে, তখন নির্মাতাদের পরিকল্পনা ছিল, এটি শুধু নেটফ্লিক্সেই মুক্তি পাবে। কিন্তু এখন পরিকল্পনায় বদল এসেছে।

ভ্যারাইটি জানিয়েছে, থ্যাঙ্কসগিভিং উপলক্ষে ২০২৬ সালের ২৬ নভেম্বর এটি নেটফ্লিক্সে আসার কথা ছিল। কিন্তু শুধু ওটিটি প্ল্যাটফর্মে সীমাবদ্ধ না থেকে নির্মাতারা এখন নার্নিয়াকে বড় আয়োজনে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাইছেন। নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ১২ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দ্য ম্যাজিশিয়ানস নেফিউ’। এরপর ২ এপ্রিল থেকে দেখা যাবে নেটফ্লিক্সে।

গ্রেটা গারউইকের ব্লকবাস্টার সিনেমা বার্বিতে পদার্থবিদ বার্বির চরিত্রে অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেত্রী এমা ম্যাকি। দ্য ম্যাজিশিয়ানস নেফিউতেও আছেন তিনি। এতে সাদা ডাইনির চরিত্রে অভিনয় করেছেন এমা। গল্পে চরিত্রটি জাদুবলে নার্নিয়া রাজ্যকে শত বছর ধরে হিমায়িত করে রাখে। শত্রুদের পাথরের মূর্তি বানিয়ে রেখে শাস্তি দেয়। এককথায়, নার্নিয়া রাজ্যের প্রধান ভিলেন এই সাদা ডাইনি। আগের পর্বে এ চরিত্রে অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেত্রী টিল্ডা সুইনটন।

এমা ম্যাকি ছাড়াও দ্য ম্যাজিশিয়ানস নেফিউ সিনেমায় প্রফেসর ডিগরি কির্কের চরিত্রে ড্যানিয়েল ক্রেইগ, সিংহ আসলান চরিত্রে মেরিল স্ট্রিপ ও মেবেল কার্কের চরিত্রে আছেন কেরি মালিগান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা