• সোমবার, ০১ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Headline
বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশিদের পুশইনের চেষ্টা, ব্যর্থ করল বিজিবি মধ্যপাড়া খনি গেট পাকা রাস্তায় জলবদ্ধতা, বদরগঞ্জ রুটে যাত্রী চলাচলে জন দূর্ভোগ সংস্কার আশু প্রয়োজন বেনাপোলে শহীদ জিয়ার স্মরণে ফলজ গাছ রোপণ করলেন ইমদাদুল হক ইমদাদ শার্শার উলাশী ইউনিয়নে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কুষ্টিয়ার ​মিরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ফখরুলের বিপুল নেতাকর্মী নিয়ে শহীদ জিয়ার মাজারে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: স্মরণে শ্রদ্ধায় ও ইতিহাসে অসময়ে জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো-স্পিকার হাফিজ উদ্দিন

বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশিদের পুশইনের চেষ্টা, ব্যর্থ করল বিজিবি

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

শার্শা উপজেলা প্রতিনিধি,(আজকের দিনকাল):যশোরের বেনাপোল সীমান্তের সাদীপুর ও রঘুনাথপুর এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশিদের অবৈধভাবে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার গভীর রাতে বেনাপোল সীমান্তের সাদীপুর ও রঘুনাথপুর মাঠ এলাকায় কাঁটাতারের বেড়া খুলে ১০ থেকে ১২ জন বাংলাদেশিকে দেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে সীমান্তে বিজিবির কঠোর অবস্থান ও সতর্ক টহলের কারণে সেই চেষ্টা সফল হয়নি।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রাতের বেলায় সীমান্তের লাইট বন্ধ করে সাদীপুর ও রঘুনাথপুর সীমান্ত দিয়ে প্রায় ১০০ থেকে ১১০ জন বাংলাদেশিকে পুশইনের চেষ্টা করে। বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে সীমান্তে শক্ত অবস্থান নিলে বিএসএফ তাদের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়।

সূত্রটি আরও জানায়, বর্তমানে সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ১০ থেকে ১২ জনকে অবস্থান করিয়ে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদেরও বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হতে পারে। এ কারণে সীমান্ত এলাকায় বিজিবি নজরদারি ও টহল জোরদার করেছে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা