• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
Headline
আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান প্রাথমিকে ইংরেজিতে স্পিকিং টেস্ট চালুর পরিকল্পনা-ববি হাজ্জাজ শিক্ষার্থীকে আটকে রেখে ভয়ভীতি দেখানোর অভিযোগ প্রাধ্যক্ষের বিরুদ্ধে, বিক্ষোভ ‘ভারতের মুখের ওপর এমন জবাব এই প্রথম’ ঐতিহাসিক টেস্ট জয়ে শান্তদের অভিনন্দন প্রধানমন্ত্রীর ছয় মাসে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার-বিরোধী দলের মূল্যায়ন উইন্ডশিল্ডে ফাটল, কাঠমান্ডুতে ১২৭ যাত্রী নিয়ে আটকা বিমানের ফ্লাইট টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তাকে লাউড স্পিকারে ফোন ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে ট্রান্সফার করবেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব

আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

(আজকের দিনকাল) :বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবির পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত।

রবিবার (১৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।

পোস্টে তিনি বলেন, ‘পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে, জামায়াত-শিবির পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে। কুষ্টিয়ায় গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করে আজকে আবার দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পেশিশক্তির মহড়া দিয়েছে জামায়াত-শিবির।’

জামায়াত আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে দাবি করে রাশেদ খান বলেন, ‘অতীতে আমরা বিরোধীদলকে সবসময় মজলুম ও বিনয়ী হিসেবে দেখেছি। কিন্তু প্রধান বিরোধীদল হয়েই আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত। এরা ভবিষ্যতে ক্ষমতায় গেলে ভিন্নমতকে ন্যূনতম স্পেস দেবে না।’

এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য গণঅধিকার পরিষদকে ধন্যবাদ জানান রাশেদ খান। তিনি বলেন, বিশেষ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে ধন্যবাদ জানাই যে, তারা গণঅধিকার পরিষদকে যারা জামায়াতমুখী করতে চেয়েছিল, সেসব নেতাদের বিষয়ে সতর্কতা অবলম্বন করছে।

দল হিসেবে জামায়াত ও তাদের সেক্রেটারি জেনারেল গণঅধিকার পরিষদকে নিয়ে আজ জঘন্য বক্তব্য দিয়েছে বলে দাবি করেন রাশেদ খান। এ বক্তব্যের প্রতিবাদও জানান তিনি।

রাশেদ খান বলেন, এই দেশের গণতান্ত্রিক সংগ্রাম ও ফ্যাসিবাদের পতনে দল হিসেবে জামায়াতের তুলনায় গণঅধিকার পরিষদের অবদান বেশি। জামায়াত যখন গুপ্ত ছিলো, গণঅধিকার পরিষদ তখন রাজপথে ছিলো। কিন্তু আজকে তাদের আস্ফালন দেখে মনে হচ্ছে, তারাই সব করেছে! কিন্তু ইতিহাস তো বদলানো যায় না।-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা