• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
Headline
আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান প্রাথমিকে ইংরেজিতে স্পিকিং টেস্ট চালুর পরিকল্পনা-ববি হাজ্জাজ শিক্ষার্থীকে আটকে রেখে ভয়ভীতি দেখানোর অভিযোগ প্রাধ্যক্ষের বিরুদ্ধে, বিক্ষোভ ‘ভারতের মুখের ওপর এমন জবাব এই প্রথম’ ঐতিহাসিক টেস্ট জয়ে শান্তদের অভিনন্দন প্রধানমন্ত্রীর ছয় মাসে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার-বিরোধী দলের মূল্যায়ন উইন্ডশিল্ডে ফাটল, কাঠমান্ডুতে ১২৭ যাত্রী নিয়ে আটকা বিমানের ফ্লাইট টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তাকে লাউড স্পিকারে ফোন ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে ট্রান্সফার করবেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব

‘ভারতের মুখের ওপর এমন জবাব এই প্রথম’

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

(আজকের দিনকাল) :ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত না দিলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না—এমন অবস্থানকে স্বাগত জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান।

রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শেখ হাসিনা আর শহীদ ওসমান হাদির খুনিদের ফেরত না দিলে তারেক রহমান ভারত যাবেন না। ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে করতে দেখলাম।

সাদিকুর রহমান খান ওই পোস্টে আরও লেখেন, আজ বাংলাদেশ শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই জেতেনি, বরং বাংলাদেশ আজ তার সার্বভৌমত্বের পথেও এক ধাপ দিয়ে ফেলেছে।

তিনি লেখেন, তেল, গ্যাস, সংস্কার বা দুর্নীতি নিয়ে সরকারের সমালোচনা করেছি, ভবিষ্যতেও করব। কিন্তু দিল্লির চোখ রাঙানি আর বদমায়েশি উপেক্ষা করে সিনা টান করে, চোখে চোখ রেখে কথা বলা, এই সাহসের জন্য এই সরকারকে ধন্যবাদ।

সাদিকুর রহমান খান আরও লেখেন, দেশের প্রশ্নে আমাদের মত, দ্বিমত, শতমত থাকুক। কিন্তু আওয়ামী লীগ, হাসিনা আর দিল্লির প্রশ্নে এক মুহূর্তের জন্যও আমাদের আলাদা হওয়ার উপায় নেই।

তিনি বলেন, দিল্লি না ঢাকা? প্রশ্নের জবাব জুলাইতে বাংলাদেশের মানুষ দিয়ে দিয়েছে। মানুষের কণ্ঠের সেই প্রতিধ্বনি সরকারের আজকের বিবৃতিতে দেখতে পাওয়া বিশাল আনন্দের। ১৭ বছরের পরাধীনতার পর স্বাধীনতার আনন্দ বুঝি এমন তীব্রই হয়!-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা