• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Headline
নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন: মির্জা ফখরুল মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক, শার্ট থাকবে আগের মতো প্যান্ট হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৮ প্রবাসী জুলাইযোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে যে ৫ খাবার এড়িয়ে চলবেন বিসিবি ৬৫০ দিলেও কর্মীরা পান ৩০০ টাকা, দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম সাত দিনের প্রশিক্ষণে অংশ নেবেন ১০০ শিক্ষক, তালিকা প্রকাশ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন সহজের নির্দেশ প্রধানমন্ত্রীর হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকেরা প্রতি মাসে সাড়ে ৭ হাজার টাকা করে পাবেন: কৃষিমন্ত্রী যুক্তরাষ্ট্র ও কানাডা আলোচনায় অচলাবস্থা, বিরক্ত হয়ে ইরানকে খেপাতে ফাঁদ পাতছেন ট্রাম্প

সাতকরা দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল):সিলেটের একটি সুপরিচিত লেবুজাতীয় ফল হলো সাতকরা, যা টক স্বাদ ও সুগন্ধের জন্য বিশেষভাবে জনপ্রিয়। ফলটি সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী রান্নার একটি গুরুত্বপূর্ণ উপাদান। স্থানীয় মানুষের খাদ্যসংস্কৃতিতে সাতকরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি তাদের রন্ধনশৈলীর অংশ হয়ে রয়েছে।

সাতকরা দিয়ে মাছ, মাংসসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পদ তৈরি করা হয়। তবে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো গরুর মাংস দিয়ে সাতকরা রান্না।

মাংসের সঙ্গে সাতকরার টক স্বাদ মিশে এমন এক অনন্য স্বাদের সৃষ্টি করে, যা অন্য কোনো রান্নায় সহজে পাওয়া যায় না। সাতকরার সুবাস খাবারকে আরও লোভনীয় করে তোলে। একবার এই স্বাদ মুখে লাগলে তা সহজে ভোলা যায় না।

 

আসুন জেনে নেওয়া যাক কীভাবে সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করুন-

উপকরণ

গরুর মাংস ১ কেজি

সাতকরা ১টি

পেঁয়াজ কুচি ১ কাপ

পেঁয়াজ বাটা ১ কাপ

রসুন বাটা দেড় টেবিল চামচ

আদা বাটা ১ টেবিল চামচ

মরিচের গুঁড়া ১ টেবিল চামচ

হলুদের গুঁড়া আধা টেবিল চামচ

ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ

জিরার গুঁড়া আধা টেবিল চামচ

গরম মসলার গুঁড়া আধা চা চামচ

তেজপাতা, দারুচিনি ও লবঙ্গ কয়েক টুকরো

তেল ১ কাপ

পানি প্রয়োজনমতো

লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি সাতকরা পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে রাখুন।

এবার একটি কড়াইয়ে মাংস নিয়ে তাতে একে একে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন-আদা বাটা, সব ধরনের গুঁড়া মসলা, তেজপাতা, দারুচিনি ও লবঙ্গ ,তেল ও লবণ যোগ করুন। সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে ধীরে ধীরে কষাতে থাকুন। এতে মাংসের সঙ্গে মসলাগুলো ভালোভাবে মিশে যাবে এবং একটি সুন্দর ঘ্রাণ বের হবে।

কিছুক্ষণ কষানোর পর ঢাকনা খুলে পাঁচ-ছয় মিনিট পরপর নেড়ে দিন। এরপর কিছুক্ষণ কষাতে থাকুন। মাংস যখন আধা সেদ্ধ হয়ে আসবে, তখন কেটে রাখা সাতকরার টুকরোগুলো দিন। এরপর প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে ঢেকে দিন এবং অল্প আঁচে সেদ্ধ হতে দিন, যাতে সাতকরার টক স্বাদ মাংসের সঙ্গে ভালোভাবে মিশে যায়।

মাংস নরম হয়ে এলে শেষে গরম মসলার গুঁড়া ছিটিয়ে দিন এবং আরও কয়েক মিনিট রান্না করুন। চুলা থেকে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা