• সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Headline
বেগমগঞ্জে জামায়াত কর্মী গুলিবিদ্ধ সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আদালতে অর্থদণ্ড হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ,গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না ময়মনসিংহের মুক্তাগাছা: ৪১ ভোটকেন্দ্রের টাকা নয়ছয় সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কভার ভ্যানের ধাক্কায় নিহত ২ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: ট্রাম্প হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি বিএনপি জুলাই সনদ নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চায়: গোলাম পরওয়ার

এক জন্মের অমলিন ছায়া

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নুর আলম সিদ্দিক

এক জন্ম জুড়ে আমি তোমার পথের পাশে হেঁটেছি—
কখনো অচেনা যাত্রী,
কখনো ভাঙা স্বপ্নের ভিখারি,
কখনো নিঃশব্দে ভেসে থাকা এক নামহীন ছায়া।
তুমি টের পাওনি, পাওয়ার প্রয়োজনও ছিল না—
তোমার জানালায় তখন অন্য কোনো আলো জ্বলছিল।
এক জন্ম ধরে আমি তোমার নাম হৃদয়ে বুনেছি—
প্রার্থনার মতো পবিত্র,
নিষিদ্ধ কোনো মন্ত্রের মতো গোপন,
যার উচ্চারণেই কেঁপে উঠতে পারে পৃথিবীর নিয়ম।
তুমি যখন হেসেছো—
আমি ভেবেছি, সেই আলো শুধু আমারই জন্য।
তুমি যখন কেঁদেছো—
আমি অনুভব করেছি,
সে কান্নার ভেতর লুকিয়ে আছে আমারই কোনো অদৃশ্য দোষ।
এক জন্ম ফুরিয়ে গেছে—
তুমি অন্য কারো হাত ধরে দূরে হারিয়ে গেছো,
আমি এখনো দাঁড়িয়ে আছি সেই পুরোনো মোড়ে,
যেখানে প্রথম তোমাকে দেখেছিলাম,
আর নিঃশব্দে নিজেকেই হারিয়ে ফেলেছিলাম।
এখন আর কোনো দাবি নেই, নেই কোনো অভিযোগ—
শুধু কখনো হাওয়ার ভেতর ভেসে আসে তোমার নাম,
আমি চমকে উঠি হঠাৎ,
মনে হয়—এই জন্মেই আবার দেখা হবে বুঝি।
তবু জানি—
একটা জন্ম যথেষ্ট নয়,
না তোমাকে ভুলে থাকার জন্য,
না তোমাকে ভালোবাসার জন্য।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা