• সোমবার, ১১ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Headline
বেগমগঞ্জে জামায়াত কর্মী গুলিবিদ্ধ সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আদালতে অর্থদণ্ড হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ,গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না ময়মনসিংহের মুক্তাগাছা: ৪১ ভোটকেন্দ্রের টাকা নয়ছয় সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কভার ভ্যানের ধাক্কায় নিহত ২ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: ট্রাম্প হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি বিএনপি জুলাই সনদ নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চায়: গোলাম পরওয়ার

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

(আজকের দিনকাল): সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ববিরোধের জেরে সোবহান প্রামাণিক (৭০) নামে একটি দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী শেফালী খাতুন আহত হয়েছেন।

গতকাল রোববার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে পুলিশ সোবহানের প্রামাণিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন সোবহান প্রামাণিক ও তাঁর স্ত্রী। এ সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সোবহান প্রামাণিক নিহত হন। গুরুতর আহত হন তাঁর স্ত্রী শেফালী খাতুন। পরে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয় লোকজনের সন্দেহ হলে একই গ্রামের হায়দুল ইসলাম (৫০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তিনি ওই গ্রামের ইসমাইলের ছেলে।

স্থানীয়রা জানান, একটি খাস পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোল্লা ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় সংঘর্ষে দুজন নিহত হন। সেই ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের আটক করা একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা