• সোমবার, ১১ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Headline
বেগমগঞ্জে জামায়াত কর্মী গুলিবিদ্ধ সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আদালতে অর্থদণ্ড হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ,গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না ময়মনসিংহের মুক্তাগাছা: ৪১ ভোটকেন্দ্রের টাকা নয়ছয় সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কভার ভ্যানের ধাক্কায় নিহত ২ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: ট্রাম্প হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি বিএনপি জুলাই সনদ নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চায়: গোলাম পরওয়ার

সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

(আজকের দিনকাল) : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে। সরকার পুলিশ বাহিনীকে এমন রূপ দিতে চায় যা হবে সত্যিকারভাবে জনবান্ধব। পুলিশ প্রশাসন হলো সরকারের আয়না।

সোমবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ চেষ্টা করলে সমৃদ্ধ ও স্বনির্ভর নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ার পথে এক ধাপ এগিয়ে যাবে দেশ। পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষ হওয়া প্রয়োজন। পুলিশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা জরুরি। এসময় পেশাদারিত্বের সঙ্গে কোনো কম্প্রোমাইজ না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার। সততা, মেধা ও দক্ষতাই হবে পুলিশ বাহিনীর নিয়োগ, বদলি কিংবা পদোন্নতির মূলনীতি। জনগণ কীভাবে সরকারকে দেখে বা মূল্যায়ন করে তা অনেকটাই নির্ভর করে পুলিশের ভূমিকার ওপর। তাই বাহিনীর সদস্যদের মানবিকতার গুণগুলো রপ্ত করতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা