• সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Headline
বেগমগঞ্জে জামায়াত কর্মী গুলিবিদ্ধ সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আদালতে অর্থদণ্ড হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ,গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না ময়মনসিংহের মুক্তাগাছা: ৪১ ভোটকেন্দ্রের টাকা নয়ছয় সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কভার ভ্যানের ধাক্কায় নিহত ২ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: ট্রাম্প হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি বিএনপি জুলাই সনদ নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চায়: গোলাম পরওয়ার

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

(আজকের দিনকাল) :ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম আগামী ১৩ মে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।

বৃহস্পতিবার সাদিক কায়েমের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানায়, তার হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি পেশায় একজন এমবিবিএস চিকিৎসক। আনিকার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

জানা যায়, আনিকার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। পাশাপাশি তিনি আরও কয়েকটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

সাদিক কায়েমের আকদের আয়োজন আগামী ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে হওয়ার কথা রয়েছে। সেখানে ডাকসু নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিত থাকার কথা জানা গেছে। একই দিনে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এদিকে ডাকসু ভিপির বিয়ের খবর ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ডাকসুর নেতা ও ঢাবি শিক্ষার্থীরা বিষয়টি শেয়ার করছেন। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি করা একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও বেশি আলোচনায় আসে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা