• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

গৃহবধূকে ধর্ষণ-ভিডিও ধারণের অভিযোগ, বিদেশে পালানোর সময় যুবক গ্রেপ্তার

Reporter Name / ৫৪ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

(আজকের দিনকাল) : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে শাহ আজম ওরফে প্রান্ত (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বিদেশে পালানোর চেষ্টার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী সৌদি আরবপ্রবাসী। গৃহবধূ শ্বশুরবাড়িতে থাকেন। অভিযুক্ত শাহ আজম দীর্ঘদিন ধরে তাঁকে উত্ত্যক্ত করে আসছিলেন। গত বছরের ৩১ ডিসেম্বর রাতে ‘থার্টিফার্স্ট নাইট’ উপলক্ষে বারবিকিউ রান্নার কথা বলে ওই গৃহবধূকে নিজের ঘরে ডেকে নেন শাহ আজম। সেখানে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন শাহ আজম এবং সেই ঘটনার ভিডিও ধারণ করেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, ধর্ষণের পর ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ও সামাজিক মর্যাদার কথা বলে তাঁকে মুখ খুলতে বাধা দেওয়া হয়। লোকলজ্জার ভয়ে তিনি এত দিন বিষয়টি গোপন রেখেছিলেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী গত ২৭ মার্চ পাকুন্দিয়া থানায় মামলা করেন।

পুলিশ জানায়, ধর্ষণের বিষয়টি জানাজানি হওয়ার পরপরই অভিযুক্ত শাহ আজম এলাকা ছেড়ে পালান। আত্মগোপনে থেকে তিনি দেশ ছাড়ার পরিকল্পনা করছিলেন। শেষমেশ গতকাল রাতে বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুল রহমান বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই আমরা তদন্তে নামি। অভিযুক্ত ব্যক্তি বিদেশে পালানোর চেষ্টা করছেন—এমন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা