আজ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাবির সঙ্গে পরকীয়ার জেরে বড় ভাইকে খুন

(আজকের দিনকাল):মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পরকীয়ায় বাধা দেওয়ায় ছোট ভাইয়ের হাতে প্রবাসী বড় ভাই খুন হয়েছেন। শুক্রবার বেলা ১১টায় উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এমন ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে এলাকাবাসী ঘাতক ছোট ভাই হারুন মিয়া (৩৫) ও হাসিনা বেগমকে আটক করে পুলিশে দিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, চরপানিয়া গ্রামের মৃত দুলু মিয়ার বড় ছেলে মো. হাসান মিয়া (৪২) প্রায় ১১ বছর যাবৎ কুয়েতে থাকেন। এ সুযোগ তার ছোট ভাই হারুনের সঙ্গে বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগমের (৩০) বেশ কয়েক বছর ধরে পরকীয়া চলছিল।

ভাবির সঙ্গে দেবরের পরকীয়া প্রেমের ঘটনাটি এলাকায় জানাজানি হলে বড় ভাইও খবর পেয়ে চার দিন আগে ছুটিতে দেশে চলে আসেন। পরকীয়া সম্পর্কের জেরে তাদের নিজ বাড়িতে শুক্রবার একটি সালিশ বসার কথাও ছিল; কিন্তু এদিন সকালে ছোট ভাই ধারালো চাপিতে দিয়ে কুপিয়ে বড় ভাই হাসানকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় ছোট ভাই ঘাতক হারুনকে এলাকাবাসী আটক করে পুলিশে দেন।

বালুচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মো. ফারুক হোসেন জানান, ঘাতক হারুনের সঙ্গে তার ভাবির পরকীয়া ছিল। শুনেছি তারা গোপনে বিয়েও করেছেন। এ নিয়ে তাদের বাড়িতে বিভিন্ন সময় একাধিকবার বিচার সালিশি হয়েছে। বড় ভাই হাসান প্রায় ১১ বছর পর ৪ দিন আগে কুয়েত থেকে দেশে এসেছেন। আজ বেলা ১১টায় প্রকাশ্যেই বড় ভাইকে হত্যা করেছে ছোট ভাই।

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, ঘাতক আটক আছে, তবে ভাবির সঙ্গে দেবরের প্রেমঘটিত বিষয়ে কথা শুনতেছি, ছোট ভাই হারুন মিয়া (৩৫) ও হাসিনা বেগমকে আটক করা হয়েছে। তদন্তের পর জানাতে পারব।-ডেস্ক

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ