• শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
Headline
“ক্যামেরা নেই, তাই সাংবাদিক নন?” — বগুড়ায় কনস্টেবল মানিকের বক্তব্যে ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব কনস্টেবল নিহত ‘চিৎকার না করলে সব লুটপাট করে আমাকে ধর্ষণের চেষ্টা করত’ বাংলাদেশের নতুন কোচ টমাস ডুলি বিপিসির প্রধান কার্যালয়: ৫০ কোটিতে ভবন তৈরির পর কার্যালয় যাচ্ছে ঢাকায় ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত, প্রথমটা কয়টায় নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ ২৩ দিন পর খোঁজ মিলল কলাবাগান থানার এসআই রাকিবুলের খুলনা জেনারেল হাসপাতালের তরকারি মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী, অনিয়ম দেখে ক্ষুব্ধ টেস্ট ইতিহাসের সেরা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ, বেকায়দায় পাকিস্তান

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব কনস্টেবল নিহত

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

(আজকের দিনকাল) : সিলেট নগরীর ক্বিনব্রিজ এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় এক মাদকাসক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য্য নামের র‍্যাবের এক কনস্টেবল নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে নগরীর তোপখানা রোডের বন বিভাগের গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত কনস্টেবলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আসাদুল আলম বাপ্পী নামের অভিযুক্ত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে নগরীর ক্বিনব্রিজ এলাকায় মাদক সেবন ও বিক্রির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মাদকসেবী ও কারবারিরা পালানোর চেষ্টা করেন। এ সময় ক্বিনব্রিজসংলগ্ন বন বিভাগের গেটের সামনে সাদা পোশাকে থাকা র‍্যাব কনস্টেবল ইমন আচার্য্য পুলিশের ধাওয়া খাওয়া মাদকাসক্ত ছিনতাইকারী বাপ্পীকে আটকানোর চেষ্টা করেন। তখন বাপ্পী তাঁর কাছে থাকা ধারালো ছুরি দিয়ে ইমনের শরীরে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

রক্তাক্ত অবস্থায় র‍্যাব সদস্যকে ফেলে পালানোর সময় পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকেই বাপ্পীকে আটক করে।

এদিকে গুরুতর আহত অবস্থায় কনস্টেবল ইমনকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় দেড় ঘণ্টা চিকিৎসার পর বেলা দেড়টার দিকে তিনি মারা যান।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের ধাওয়া খেয়ে ছিনতাইকারীর পালানোর সময় সাদা পোশাকে থাকা র‍্যাব কনস্টেবল ইমন তাকে আটকানোর চেষ্টা করেছিলেন। তখনই ওই ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করে। পরে হামলাকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় সিলেটজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত র‍্যাব সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা