• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশিদের পুশইনের চেষ্টা, ব্যর্থ করল বিজিবি

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

শার্শা উপজেলা প্রতিনিধি,(আজকের দিনকাল):যশোরের বেনাপোল সীমান্তের সাদীপুর ও রঘুনাথপুর এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশিদের অবৈধভাবে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার গভীর রাতে বেনাপোল সীমান্তের সাদীপুর ও রঘুনাথপুর মাঠ এলাকায় কাঁটাতারের বেড়া খুলে ১০ থেকে ১২ জন বাংলাদেশিকে দেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে সীমান্তে বিজিবির কঠোর অবস্থান ও সতর্ক টহলের কারণে সেই চেষ্টা সফল হয়নি।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রাতের বেলায় সীমান্তের লাইট বন্ধ করে সাদীপুর ও রঘুনাথপুর সীমান্ত দিয়ে প্রায় ১০০ থেকে ১১০ জন বাংলাদেশিকে পুশইনের চেষ্টা করে। বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে সীমান্তে শক্ত অবস্থান নিলে বিএসএফ তাদের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়।

সূত্রটি আরও জানায়, বর্তমানে সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ১০ থেকে ১২ জনকে অবস্থান করিয়ে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদেরও বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হতে পারে। এ কারণে সীমান্ত এলাকায় বিজিবি নজরদারি ও টহল জোরদার করেছে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা