• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Headline
অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে ‘কান’ উৎসবে পার্নো স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী-ছেলে আটক নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন: মির্জা ফখরুল মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক, শার্ট থাকবে আগের মতো প্যান্ট হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৮ প্রবাসী জুলাইযোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে যে ৫ খাবার এড়িয়ে চলবেন বিসিবি ৬৫০ দিলেও কর্মীরা পান ৩০০ টাকা, দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম সাত দিনের প্রশিক্ষণে অংশ নেবেন ১০০ শিক্ষক, তালিকা প্রকাশ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা

মা হওয়ার চেষ্টা করে ১৪ বার ব্যর্থ হন কারিশ্মা

Reporter Name / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ১ মে, ২০১৮

কারিশ্মা শাহ। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ। বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। গত বছর সারোগেসির মাধ্যমে যমজ পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন কারিশ্মা এবং তাঁর স্বামী কৃষ্ণ অভিষেক। কিন্তু কারিশ্মার মা হওয়ার পথটা ছিল যন্ত্রণার। এতদিনে প্রকাশ্যে সে কথা শেয়ার করেছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিশ্মা জানিয়েছেন, মা হওয়ার পর জীবন বদলে গেছে। স্বাভাবিক পদ্ধতিতে মা হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ১৪ বার ব্যর্থ হন। তার পর বেছে নেন সরোগেসির সিদ্ধান্ত।

কারিশ্মার কথায়, ‘গত তিন বছর ধরে আমি কনসিভ করার চেষ্টা করছিলাম। কিন্তু ১৪ বার ব্যর্থ হয়েছিলাম। তার পর আইভিএফ ইনজেকশন নেওয়া শুরু করি। মুড সুইং হত। শরীরও খুব খারাপ হয়ে গিয়েছিল।’

তবে মানসিক ভাবে অনেক বেশি ভেঙে পড়েছিলেন কারিশ্মা। তাঁর কথায়, ‘অনেকে ভাবত ফিগার মেনটেন করার জন্য আমি স্বাভাবিক পদ্ধতিতে মা হতে চাই না। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল।’

কারিশ্মা মনে করেন, সব কিছুই তাঁর জীবনে দেরিতে হয়েছে। তিনি মাও হলেন বেশি বয়সে। তবে তাতে কোনও দুঃখ নেই অভিনেত্রীর। কারণ দুই ছেলে এখন তাঁর জীবন ভরিয়ে রেখেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা