আজ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অং সান সু চির সাজার মেয়াদ আবারও কমালো জান্তা সরকার

(আজকের দিনকাল):মিয়ানমারের কারাবন্দি সাবেক নেত্রী অং সান সু চির সাজা আবারও কমিয়েছে মায়ানমারের সামরিক জান্তা সরকার। তার সাজা আরও এক-ষষ্ঠাংশ কমানো হয়েছে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তার আইনি দলের একজন সদস্য জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এটি গত দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার সাজা কমানোর ঘটনা।

সরকারের একটি সাধারণ ক্ষমার অংশ হিসেবে সব বন্দিদের সাজা কমানো হয়েছে বলে জানা গেছে।

২০২১ সালের অভ্যুত্থানে সামরিক বাহিনী কর্তৃক ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আটক আছেন এই নোবেল বিজয়ী। এই সাজা কমানরো পরও আর ১৮ বছরের কিছু বেশি সময় সাজা ভোগ করতে হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আইনি দলের এক সদস্য।

বিভিন্ন অপরাধে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তার। যা ধাপে ধাপে কমানো হচ্ছে।

বর্তমানে তার সঠিক অবস্থান বা স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি।-ডেস্ক

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ