• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Headline
পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: কাঠগড়ায় কাঁদলেন স্বপ্না, মারতে গেলেন সোহেলকে প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি: ৬০০ টাকা কেজিতে ভাঙারির দোকানে বিক্রি, গ্রেপ্তার ২ কুমিল্লার ভাইরাল সেই প্রকৌশলীর গাজীপুরে অঢেল সম্পদ সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশিদের পুশইনের চেষ্টা, ব্যর্থ করল বিজিবি মধ্যপাড়া খনি গেট পাকা রাস্তায় জলবদ্ধতা, বদরগঞ্জ রুটে যাত্রী চলাচলে জন দূর্ভোগ সংস্কার আশু প্রয়োজন বেনাপোলে শহীদ জিয়ার স্মরণে ফলজ গাছ রোপণ করলেন ইমদাদুল হক ইমদাদ শার্শার উলাশী ইউনিয়নে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কুষ্টিয়ার ​মিরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রাজধানীতে ডিবি পরিচয়ে এক দিনে চারজনকে অপহরণ

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

‎(আজকের দিনকাল) : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে এক মাছ ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় অভিযান চালিয়ে চার ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মোহাম্মদপুরের নবীনগর হাউজিং বেড়িবাঁধ ও আশপাশ এলাকায় গতকাল রোববার পৃথকভাবে এসব অপহরণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীদের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরা দিয়াবাড়ি থেকে তাঁদের উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তিরা হলেন সোহেল, সেলিম, সাইফুল ও আলী আহমেদ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত চক্রের হোতা মিজানুর রহমান রিপন এবং তাঁর সহযোগী আল ওয়াজেদ ফয়সালে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানায় আজ সোমবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

পুলিশ জানায়, গত রোববার রাত ১১টার দিকে ডিবি পরিচয়ে ফোন করে আলী আহমেদকে বাসা থেকে বের হতে বলা হয়। পরে একটি হাইয়েস গাড়িতে তুলে বসিলা এলাকায় নিয়ে মারধর করা হয় তাঁকে। এরপর তাঁর ফোন থেকে ফোন করে পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে প্রথমে ২০ হাজার টাকা পাঠানো হলেও অপহরণকারীরা আরও টাকা দাবি করতে থাকে। পরে রাত ২টার দিকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আজ সোমবার ভোরে ভুক্তভোগী মাছ ব্যবসায়ী সেলিমকে বেড়িবাঁধ এলাকা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। তাঁকেও মারধর করে ২ লাখ টাকা দাবি করা হয়। পরিবার ২০ হাজার টাকা পাঠালেও তাঁকে মুক্তি দেওয়া হয়নি। একইভাবে একই দিন ভোরে সাইফুলকে বেড়িবাঁধের ইউল্যাব ইউনিভার্সিটির সামনে থেকে তুলে নেওয়া হয়। এরপর বিভিন্ন নম্বর থেকে মুক্তিপণ চেয়ে ফোন করা হয়। আরেক ভুক্তভোগী সোহেলকে একই স্থান থেকে ডিবি পরিচয়ে অপহরণ করা হয়। তাঁর কাছে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে পরিবারের কাছে ২ লাখ টাকা দাবি করা হয়। পরিবার বিকাশে ২০ হাজার টাকা পাঠানোর পরও তাঁকে মুক্তি দেওয়া হয়নি।

এডিসি জুয়েল রানা বলেন, গত রোববার সকালে মোহাম্মদপুর থেকে প্রথমে দুইজনকে অপহরণ করা হয়। পরে পর্যায়ক্রমে আরও দুইজনকে তুলে নেওয়া হয়। ভুক্তভোগীদের পরিবার থানায় জিডি করলে পুলিশ কাজ শুরু করে। অভিযানের একপর্যায়ে উত্তরা দিয়াবাড়ি থেকে চার ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় আল ওয়াজেদ ফয়সালকে আটক করা হয়। এর আগে হাতিরঝিল এলাকা থেকে চক্রের হোতা মিজানুর রহমান রিপনকে আটক করা হয়। তারা ডিবি পরিচয়ে সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করত। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা