• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Headline
পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: কাঠগড়ায় কাঁদলেন স্বপ্না, মারতে গেলেন সোহেলকে প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি: ৬০০ টাকা কেজিতে ভাঙারির দোকানে বিক্রি, গ্রেপ্তার ২ কুমিল্লার ভাইরাল সেই প্রকৌশলীর গাজীপুরে অঢেল সম্পদ সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশিদের পুশইনের চেষ্টা, ব্যর্থ করল বিজিবি মধ্যপাড়া খনি গেট পাকা রাস্তায় জলবদ্ধতা, বদরগঞ্জ রুটে যাত্রী চলাচলে জন দূর্ভোগ সংস্কার আশু প্রয়োজন বেনাপোলে শহীদ জিয়ার স্মরণে ফলজ গাছ রোপণ করলেন ইমদাদুল হক ইমদাদ শার্শার উলাশী ইউনিয়নে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কুষ্টিয়ার ​মিরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

শাহবাগের বাসা থেকে চিকিৎসকের লাশ উদ্ধার

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল): রাজধানীর শাহবাগের হাবিবুল্লাহ রোডের একটি বাসা থেকে আবিদ হাসান জিসান (২৬) নামে এক তরুণ চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে দুপুরে তার রুমমেট বাসায় গিয়ে তাকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান।

নিহত চিকিৎসক জিসান কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস পাস করে ইন্টার্নি শেষে পপুলার হাসপাতালে চাকরি করছিলেন। তিনি কয়েকজন সহকর্মীর সঙ্গে হাবিবুল্লাহ রোডের ওই বাসায় থাকতেন।

রুমমেট দীপ্ত সিংহ জানান, সকালে বাসা থেকে বের হওয়ার সময় জিসান নিজ বাড়িতে ফোন করে কথা বলছিল। পরে দুপুরে ফিরে এসে তাকে বিছানায় অস্বাভাবিক অবস্থায় দেখে ডাকাডাকি করলে সাড়া না পেয়ে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

জিসানের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলায়। তার বাবার নাম আহসান হাবিব। কী কারণে বা কীভাবে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি রুমমেট। তিনি জানান, মৃত্যুর আগে তিনি কিছু সেবন করেছিলেন কিনা, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা