• বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Headline
মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক মুন্সীগঞ্জের ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে সফরসূচিতে বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ, সম্পর্ক জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদে ওয়াকফকৃত জমি থাকলেও নেই সংস্কারে আর্থিক অনুদান ৭৪ ভোটের ৭৩টি তামিমের, হলেন বিসিবি সভাপতি পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায়

আট মাস পর বাড়ল রপ্তানি আয়

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল): অনেকদিন পর দেশের রপ্তানি খাতে সুখবর মিললো। টানা আট মাস পর বাড়লো রপ্তানি আয়। সদ্য শেষ হওয়া এপ্রিলে গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে ৩৩ শতাংশের মতো। তবে এই বৃদ্ধিতে খুব বেশি আশ্বস্থ হওয়ার সুযোগ দেখছেন না রপ্তানিকারকরা।

কারণ, গত বছরের এপ্রিলে ঈদুল ফিতর উপলক্ষ্যে ১০ দিন ছুটির কারণে রপ্তানি কম ছিল। যুক্তরাষ্ট্রে ১০ শতাংশ পাল্টা শুল্কও কার্যকর হয় ওই মাসে। এই দুই কারণে ওই মাসে রপ্তানি আয় স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম ছিল। সেই দুর্বল ভিত্তির কারণে গেল এপ্রিলে রপ্তানি বেশি বলে মনে হচ্ছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, গেল এপ্রিলে গত বছরের একই মাসের চেয়ে রপ্তানি বেড়েছে ৩২ দশমিক ৯২ শতাংশ। রপ্তানি দাঁড়িয়েছে ৪০০ কোটি ডলার, যা গত বছরের এপ্রিলে ছিল ৩০২ কোটি ডলারের মত। আজ রোববার এই প্রতিবেদন প্রকাশ করে ইপিবি।

রপ্তানি খাতের উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, প্রতি বছর দুই ঈদের মাসে রপ্তানি প্রবাহ বাধাগ্রস্ত হয়। কারণ, ঈদের মাসে ১০ দিনের মত রপ্তানি খাতের সব শিল্প কারখানায় ছুটি থাকে। এতে উৎপাদন এবং রপ্তানি বন্ধ থাকে। ফলে অন্যান্য মাসের চেয়ে ঈদের মাসে অন্তত এক তৃতীয়াংশ রপ্তানি কম হয়। এ কারণে গত বছরের এপ্রিলে রপ্তানি ১২৩ কোটি ডলার কম ছিল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা