• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline
আমদানি-রফতানি পণ্য খালাসে স্বচ্ছতা আনতে বেনাপোল বন্দরে সংবাদ সম্মেলন দেশের জিডিপিতে পর্যটনের অবদান ৬–৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা মন্ত্রীর গাজীপুরে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত দুই শিশুর মৃত্যু রাজধানীর ডেমরায় মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধার মৃত্যু কোটি টাকা নিয়ে উধাও এনজিও, দিশেহারা শতাধিক গ্রাহক আন্তর্জাতিক মানের উড়োজাহাজ যোগ করতেই বোয়িংয়ের সঙ্গে চুক্তি: বিমান প্রতিমন্ত্রী ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় ৩ নারী নিহত ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দেশের উত্তর-পূর্বাঞ্চলের ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা আগে বায়তুল মালের চাঁদা প্রদান নাকি বউয়ের চিকিৎসা? জামায়াত এমপি মাসুদকে রাশেদ

এলপি গ্যাসের দাম নির্ধারণ করল বিইআরসি

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল): মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ভোক্তাপর্যায়ে এক হাজার ৯৪০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার (৩ মে) এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

সংস্থাটি জানায়, মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে গত মাসে দুইবার সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম।

গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় এক হাজার ৭২৮ টাকা। এরপর গত ১৯ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

এদিকে, রোববার (৩ মে) মে মাসের জন্য ভোক্তাপর্যায়ে ২ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত মাসে দুইবার সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। গত ২ এপ্রিল ভোক্তাপর্যায়ে ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়।

এর গত ১৯ এপ্রিল ভোক্তাপর্যায়ে ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছিল বিইআরসি।-ডেস্ক


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা