• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Headline
দিনাজপুর রেলওয়ে স্টেশনের জায়গায় অবৈধ দোকান ও দখলদারদের উচ্ছেদ অভিযান অব্যাহত দেশের যেকোনো উন্নয়ন গ্রাম থেকেই শুরু হবে: প্রতিমন্ত্রী পুতুল বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার মত কিছু নেই: আইনমন্ত্রী ‘যুদ্ধ না থামা পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো আলোচনা নয়’ শাহবাগের বাসা থেকে চিকিৎসকের লাশ উদ্ধার অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে ‘কান’ উৎসবে পার্নো স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী-ছেলে আটক নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন: মির্জা ফখরুল মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক, শার্ট থাকবে আগের মতো প্যান্ট হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

‘যুদ্ধ না থামা পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো আলোচনা নয়’

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল): লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি সাফ জানিয়ে দিয়েছেন যে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত থাকা অবস্থায় তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা সম্ভব নয়।

যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও ইসরাইল ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আলোচনার প্রাথমিক শর্তই হতে হবে এই হামলা বন্ধ করা।

লেবাননের শীর্ষস্থানীয় সংবাদপত্র ‘আন-নাহার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেরি গুরুত্বারোপ করে বলেন, যেকোনো রাজনৈতিক প্রক্রিয়ার আগে বর্তমানে সবচেয়ে জরুরি কাজ হলো যুদ্ধ বন্ধ করা। ইসরাইল আক্রমণ বন্ধ করবে—এমন সুনির্দিষ্ট গ্যারান্টি বা নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নন।

নাবিহ বেরির নেতৃত্বাধীন ‘আমাল মুভমেন্ট’ এই ইস্যুতে হিজবুল্লাহর অবস্থানকে সমর্থন জানিয়েছে। তারা লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ইসরাইলি কর্মকর্তাদের সরাসরি আলোচনার তীব্র বিরোধিতা করছে। স্পিকারের এই কঠোর অবস্থান লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনকে আরও স্পষ্ট করে তুলেছে, যা ১৫ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের স্মৃতি বহনকারী এই দেশটিকে নতুন করে অস্থিরতার মুখে ঠেলে দিচ্ছে।

মূলত রাজনৈতিক সমাধানের পথে হাঁটার আগে সামরিক সংঘাত পুরোপুরি বন্ধ হওয়াকেই এখন একমাত্র পথ হিসেবে দেখছেন স্পিকার বেরি।

সূত্র: আলজাজিরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা