• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Headline
পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: কাঠগড়ায় কাঁদলেন স্বপ্না, মারতে গেলেন সোহেলকে প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি: ৬০০ টাকা কেজিতে ভাঙারির দোকানে বিক্রি, গ্রেপ্তার ২ কুমিল্লার ভাইরাল সেই প্রকৌশলীর গাজীপুরে অঢেল সম্পদ সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশিদের পুশইনের চেষ্টা, ব্যর্থ করল বিজিবি মধ্যপাড়া খনি গেট পাকা রাস্তায় জলবদ্ধতা, বদরগঞ্জ রুটে যাত্রী চলাচলে জন দূর্ভোগ সংস্কার আশু প্রয়োজন বেনাপোলে শহীদ জিয়ার স্মরণে ফলজ গাছ রোপণ করলেন ইমদাদুল হক ইমদাদ শার্শার উলাশী ইউনিয়নে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কুষ্টিয়ার ​মিরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

তিন মামলায় জামিন পেলেন সাবেক রেলমন্ত্রী সুজন

Reporter Name / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

‎(আজকের দিনকাল) : বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ীর দুটি ও পঞ্চগড়ের একটিসহ তিন হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ তাঁকে জামিন দেন।

জামিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন।

আইনজীবী মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, তিন মামলায় নুরুল ইসলাম সুজনের জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট জামিন দিয়েছেন।

এর আগে এই তিন মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে বিফল হয়ে পরে হাইকোর্টে জামিন আবেদন করেন নুরুল ইসলাম সুজন। পঞ্চগড়ের হত্যা মামলায় গত বছর ৩১ জানুয়ারি ও যাত্রাবাড়ী থানার দুই মামলায় গত বছর ১ সেপ্টেম্বর হাইকোর্ট তাঁর জামিন প্রশ্নে রুল জারি করেন।-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা