• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
Headline
বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদে ওয়াকফকৃত জমি থাকলেও নেই সংস্কারে আর্থিক অনুদান ৭৪ ভোটের ৭৩টি তামিমের, হলেন বিসিবি সভাপতি পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায় মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা পল্লবীর শিশুটির বাবার আস্থা ফিরিয়ে দিতে পেরেছি: সংসদে আইনমন্ত্রী পঞ্চগড় সীমান্তে ৬০ ঘণ্টা আটকে ১০ নাগরিক, ৪ জনের আধার কার্ডও নিয়ে গেছে বিএসএফ শরীয়তপুর কারাগারে সাজা শেষে ১৭ বিদেশি বন্দিকে পাঠানো যাচ্ছে না বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ শার্শায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

(আজকের দিনকাল): সামরিক বাহিনীকে আরও জনমুখী ও সমন্বিতভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম। দেশের স্বার্থে ভবিষ্যতে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সামরিক বাহিনী, বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশনে ড. এ কে এম শামছুল ইসলাম এ কথা বলেন।

তিনি জানান, পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ড. শামছুল ইসলাম বলেন, সাম্প্রতিক নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জেলা প্রশাসকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের সমন্বয় ভবিষ্যতেও বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

গত ৩ মে চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করেন তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ৬ মে পর্যন্ত চলা এই সম্মেলনে আট বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক অংশ নিচ্ছেন।

সম্মেলনে ডিসিদের কাছ থেকে পাওয়া ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, আইনশৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনা ও ই-গভর্ন্যান্সকে এবারের সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের সঙ্গে মতবিনিময় অধিবেশনও অনুষ্ঠিত হচ্ছে।-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা