• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Headline
পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: কাঠগড়ায় কাঁদলেন স্বপ্না, মারতে গেলেন সোহেলকে প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি: ৬০০ টাকা কেজিতে ভাঙারির দোকানে বিক্রি, গ্রেপ্তার ২ কুমিল্লার ভাইরাল সেই প্রকৌশলীর গাজীপুরে অঢেল সম্পদ সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশিদের পুশইনের চেষ্টা, ব্যর্থ করল বিজিবি মধ্যপাড়া খনি গেট পাকা রাস্তায় জলবদ্ধতা, বদরগঞ্জ রুটে যাত্রী চলাচলে জন দূর্ভোগ সংস্কার আশু প্রয়োজন বেনাপোলে শহীদ জিয়ার স্মরণে ফলজ গাছ রোপণ করলেন ইমদাদুল হক ইমদাদ শার্শার উলাশী ইউনিয়নে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কুষ্টিয়ার ​মিরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

প্রতি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

(আজকের দিনকাল): যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী বছর চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে এবং প্রতিটি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে খেলাধুলা আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়েও খেলাধুলাকে ছড়িয়ে দেওয়া সম্ভব। তরুণ প্রজন্মকে ডিভাইস আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পাবলিক-প্রাইভেট সকল বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া বিভাগ চালু করার উদ্যোগ নেওয়া হবে। উপজেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের মাধ্যমে ক্রীড়াকে অগ্রাধিকার দেওয়া হবে।

সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমএ ইয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। গেস্ট অব অনার হিসেবে ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ।

এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, খেলোয়াড় ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতা ২৫-২৬ শুরু হয়েছে। এবারের আসরে মোট ৩০টি ইভেন্টে দেশের ২১টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে। প্রতিযোগিতা আগামী ৬ মে পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা