• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Headline
মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক মুন্সীগঞ্জের ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে সফরসূচিতে বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ, সম্পর্ক জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদে ওয়াকফকৃত জমি থাকলেও নেই সংস্কারে আর্থিক অনুদান ৭৪ ভোটের ৭৩টি তামিমের, হলেন বিসিবি সভাপতি পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায়

থানায় মামলা করতে গিয়ে গ্রেফতার ছাত্রলীগ নেতা

Reporter Name / ২৭ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

(আজকের দিনকাল): রায়পুরে হারুনুর রশিদ নয়ন নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে রায়পুর উপজেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নয়ন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মোল্লার ছোট ছেলে।

অভিযোগ উঠেছে, নয়নের বড় ভাইকে সম্প্রতি জমিসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। ওই ঘটনায় থানায় মামলা করতে গেলে থানার সামনেই মারধরের শিকার হন নয়ন। এ সময় হামলা থেকে বাঁচতে থানায় আশ্রয় নিলে নয়নকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।

নয়নের ভগ্নিপতি নুর মোহাম্মদ বলেন, কোনো একটা কাজে নয়ন থানার দিকে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। হামলা থেকে বাঁচতে থানায় আশ্রয় নিতে চাইলে সেখানেই তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা থাকলেও তিনি জামিনে ছিলেন।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় নয়নকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকার বাইরে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি থানায় কোনো মামলা করতে আসেননি।-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা