• বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Headline
বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ, সম্পর্ক জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদে ওয়াকফকৃত জমি থাকলেও নেই সংস্কারে আর্থিক অনুদান ৭৪ ভোটের ৭৩টি তামিমের, হলেন বিসিবি সভাপতি পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায় মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা পল্লবীর শিশুটির বাবার আস্থা ফিরিয়ে দিতে পেরেছি: সংসদে আইনমন্ত্রী পঞ্চগড় সীমান্তে ৬০ ঘণ্টা আটকে ১০ নাগরিক, ৪ জনের আধার কার্ডও নিয়ে গেছে বিএসএফ শরীয়তপুর কারাগারে সাজা শেষে ১৭ বিদেশি বন্দিকে পাঠানো যাচ্ছে না বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ

রমনার ডিসি মাসুদকে বদলি

Reporter Name / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

(আজকের দিনকাল):ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। এতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলমকে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একই আদেশে আরও ১১ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এসব জেলার মধ্যে রয়েছে পঞ্চগড়, বান্দরবান, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার ও ফেনী।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পান মো. মাসুদ আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির বাসভবন, শাহবাগ, প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করেন মাসুদ আলম।

বিগত অন্তর্বর্তী সরকারের সময় নানা দাবিদাওয়া নিয়ে এসব এলাকায় সড়ক অবরোধসহ বিভিন্ন ধরনের আন্দোলন হয়। এ সময় দায়িত্ব পালন করতে গিয়ে ব্যাপক আলোচনায় আসেন ডিসি মাসুদ আলম। বিসিএস (পুলিশ) ২৮তম ব্যাচের কর্মকর্তা তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা