• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

সৈয়দপুরে রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে নির্মাণ কাজ

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

(আজকের দিনকাল): নীলফামারীর সৈয়দপুর শহরের তামান্না সিনেমা হল থেকে ওয়াবদা মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কে বৈদ্যুতিক খুঁটি অপসারণ না করেই সড়ক উন্নয়নকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সড়কের মাঝখানে প্রায় ১৫টি বৈদ্যুতিক খুঁটি রেখে নির্মাণ কাজ চলায় যান চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (১১ মে) সরেজমিনে দেখা যায়, শহরের প্রায় ৭ কিলোমিটার সড়কের মধ্যে তামান্না মোড় থেকে শিল্প সাহিত্য সংসদ সড়ক পর্যন্ত আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ কাজ চলছে। তবে ওই অংশের বিভিন্ন স্থানে সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রয়ে গেছে। এতে পথচারী ও যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই সড়কটির দুপাশে থাকা বৈদ্যুতিক খুঁটি সরিয়ে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু সংস্কার কাজ শুরু হলেও এখনো খুঁটিগুলো অপসারণ করা হয়নি। দ্রুত খুঁটি সরিয়ে নিরাপদ সড়ক নির্মাণের দাবি জানান তারা।

পৌরসভা সূত্রে জানা গেছে, প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে ২০২৫ সালের ২৫ নভেম্বর থেকে সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পের আওতায় তামান্না সিনেমা হল থেকে ওয়াবদা মোড় এবং মদিনা মোড় থেকে বসুনিয়া মোড় পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ চলছে। কাজটি বাস্তবায়ন করছে রংপুরের সাম্মি বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

শিল্প সাহিত্য সংসদ সংলগ্ন ব্যবসায়ী মোসলেম উদ্দিন বলেন, সড়কের মাঝখানে খুঁটি রেখেই কাজ করা হচ্ছে। বারবার বলার পরও এগুলো সরানো হয়নি। এভাবে কাজ শেষ হলে জনদুর্ভোগের শেষ থাকবে না।

পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফেকু মিয়া বলেন, সড়কের মাঝে বেশকিছু নেসকোর বিদ্যুতের খুঁটি রেখে নির্মাণ কাজ চলছে। খুঁটিগুলো দ্রুত সরিয়ে জনভোগান্তি কমানো উচিত।

এ বিষয়ে সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, নেসকো কর্তৃপক্ষকে খুঁটি সরানোর জন্য জানানো হয়েছে। আশা করছি আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে খুঁটিগুলো সরিয়ে ফেলা হবে।

তবে সৈয়দপুর নেসকোর নির্বাহী প্রকৌশলী সেলিম হোসেন বলেন, খুঁটি সরানোর বিষয়ে পৌরসভার কেউই আবেদন করেননি। আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা