• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

মধ্যপাড়া খনি গেট পাকা রাস্তায় জলবদ্ধতা, বদরগঞ্জ রুটে যাত্রী চলাচলে জন দূর্ভোগ সংস্কার আশু প্রয়োজন

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

খন্দকার সুদীপ্ত হাবিব,(আজকের দিনকাল) :দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের রংপুর – ফুলবাড়ি মহাসড়কের পার্শ্বরাস্তা মধ্যপাড়া খনি গেইট বদরগঞ্জ রোডের সংযোগ স্হলে পাকা রাস্তায় জলবদ্ধতার কারণে হাঁটু পানি জমে থাকে। রাস্তার দু পার্শ্বে বসতবাড়ি থাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই । এ কারণেই সামান্য বৃষ্টির পানি এবং বসতবাড়ির ড্রেনের ময়লা পানি সবসময় জলাবদ্ধতা তৈরি করে। পানির নিচে খাল খন্দ এবং গর্ত হওয়ার কারণে পথচারীদের মোটরসাইকেল বাইসাইকেল, ভ্যান, অটোরিকশা সহ বিভিন্ন ধরনের যানবাহন প্রতিনিয়ত দূর্ঘটনায় পতিত হচ্ছে, ভুক্তভোগী সমাজ সচেতন সিনিয়র প্রধান শিক্ষক খন্দকার এইচ আর হাবিব বলেন, শুধু তাই নয় জলাবদ্ধ পানিতে নোংরা থাকার জন্য মুসল্লি গনের পরিধেয় কাপড় পোশাক অপবিত্র হচ্ছে, খনিজ শিল্পাঞ্চল এলাকায় এমন একটি জনবহুল রাস্তার অচলাবস্থা দেখে মনে হয় সড়ক ও জনপথ বিভাগ হয়তোবা ঘুমিয়ে আছেন, স্হানীয় ( চেয়ারম্যান, মেম্বার) জনপ্রতিনিধি এবং কঠিন শিলা কর্মকর্তাগন নিরব ভূমিকা পালন করতে পারেন না, জনগণের প্রতি অবশ্যই তাদের ও দায়বদ্ধতা আছে, জলাবদ্ধতা নিরসনে ঐ স্থানে নিম্নতম দেড়ফুট উঁচু করে পাথর দিয়ে রাস্তা সংস্কার করা প্রয়োজন। মধ্যপাড়া খনি হতে বদরগঞ্জের দুরত্ব ১৩ কিলোমিটার। মধ্যপাড়া পলিপাড়া খনিগেট থেকে শাহগঞ্জ সুপরির ঘাটব্রীজ পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা চরম অচলাবস্থা ও খানা খান্দে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। সংযোগস্থলে পলিপাড়া খনির মোড় থেকে বদরগঞ্জ মুখী জনগুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থা নিরসনে সড়ক ও জনপথ বিভাগের লোকজন মাঝে মধ্যে অস্থায়ী ভাবে গর্ত খুঁড়ে পাথরের টুকরো ও পিচ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচয় দিতে তৎপর হয় তবে সল্প সময়ে আবারো নষ্ট হয়ে যায়। উন্নয়নের মহাসড়কে যুক্ত এলাকায় এমন রাস্তা যে থাকতে পারে বাস্তব অবস্থা না দেখলে বলা মুসকিল। বদরগঞ্জ হতে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প এলাকা অভিমুখী যাত্রী দের অভিযোগ শাহগঞ্জ সুপরির ঘাট ব্রীজ হতে মাত্র ২ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন সংস্কার না করায় চলাচল অনুপযোগী এবং ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। সুপরীর ঘাট ব্রীজ থেকে বদরগঞ্জ পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তা রংপুর জেলার আওতাধিন হওয়ায় প্রতিবছরই মেরামতের উপর মেরামত হয়। অবশিষ্ট ২ কিলোমিটার রাস্তা দিনাজপুর জেলার নির্বাচনী এলাকায় হওয়ায় খানাখন্দ অবস্থায় আছে। দিনাজপুর সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আমান উল্লাহ আমান এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া গেছে। বিড়ম্বনার শিকার এলাকা বাসীর স্বার্থে দ্রুত রাস্তাটি সংস্কার পূর্বক চলাচল উপযোগী করার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা