• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Headline
পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: কাঠগড়ায় কাঁদলেন স্বপ্না, মারতে গেলেন সোহেলকে প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি: ৬০০ টাকা কেজিতে ভাঙারির দোকানে বিক্রি, গ্রেপ্তার ২ কুমিল্লার ভাইরাল সেই প্রকৌশলীর গাজীপুরে অঢেল সম্পদ সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশিদের পুশইনের চেষ্টা, ব্যর্থ করল বিজিবি মধ্যপাড়া খনি গেট পাকা রাস্তায় জলবদ্ধতা, বদরগঞ্জ রুটে যাত্রী চলাচলে জন দূর্ভোগ সংস্কার আশু প্রয়োজন বেনাপোলে শহীদ জিয়ার স্মরণে ফলজ গাছ রোপণ করলেন ইমদাদুল হক ইমদাদ শার্শার উলাশী ইউনিয়নে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কুষ্টিয়ার ​মিরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

(আজকের দিনকাল) :আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি থেকে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ৬ জুন শুরু হবে। ইতিমধ্যে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে এ দুই পরীক্ষার প্রস্তাবিত সূচিও প্রকাশ করা হয়েছে।

সূচি অনুযায়ী–এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আর ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ১১ ফেব্রুয়ারির মধ্যে। আর এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ জুলাই পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ১৮ জুলাইয়ের মধ্যে।

আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

স্বাভাবিকভাবে ১৬ বছর বয়সে এসএসসি ও সমমান এবং ১৮ বছর বয়সে এইচএসসি ও সমমান পরীক্ষার গণ্ডি পাড় হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা ২০ বছর বয়সে এইচএসসি ও সমমান পাস করছেন উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘গড়ে ২০ লাখ পরীক্ষার্থী পাবলিক পরীক্ষা দিলে এর ফলে ডেমোগ্রাফিক ডেভিডেন্টে জাতি ৪০ লাখ বছর পিছিয়ে যাচ্ছে। সে ক্ষেত্রে আমরা চেষ্টা করছি সেশনজটকে কমিয়ে আনা, সিলেবাস কাভার করা এবং সঠিকভাবে তাদের শিখন হওয়ার পরে পরীক্ষা নেওয়ার।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘এসএসসি পরীক্ষার জন্য বসে থাকে ছাত্র–ছাত্রীরা, প্রায় এক বছর নষ্ট হয়ে যায় এবং এইচএসসি পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রী বসে থেকে প্রায় এক বছর নষ্ট হয়ে যায়। এই গ্যাপটাকে ক্রমান্বয়ে আমরা ক্লোজ করতে চাচ্ছি।’

শিক্ষার্থীদের সময় বাঁচাতে ডিসেম্বরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হলেও অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে আগামী বছরের এ দুই পরীক্ষার সূচি প্রস্তুত করা হয়েছে বলে জানান মন্ত্রী।

আগামী বছরগুলোতে ক্রমান্বয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা বছরের শেষে নিয়ে আসা হবে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা ক্রমান্বয়ে প্রত্যেক শিক্ষার্থীর জীবন থেকে দুই বছর যেন নষ্ট না হয়, সেই দিকে এগোচ্ছি।

এসএসসি ও এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ২ মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী।

বিশ্ববিদ্যালয়ের ‘ফল’ সেমিস্টারে যাতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারেন সে অনুযায়ী এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘জুন মাসে পরীক্ষা নিচ্ছি, জুলাইতে শেষ হবে এবং তারা ফল সেমিস্টার ধরতে পারবে।’

আগামী বছরের শুরুতেই শিক্ষার্থীরা বিনা মূল্যের পাঠ্যবই হাতে পাবে বলেও আশা প্রকাশ করেন আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘এটা তো বিএনপি সরকার প্র্যাকটিস করে আসছে। ২০০২ সালের জানুয়ারি মাসের এক তারিখে আমরা বই দিয়েছিলাম, ২০০৬ সাল পর্যন্ত দিয়ে আসছি। অতএব এটা তো আমাদের আগের প্র্যাকটিস।’

এর আগে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণে গত বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অংশীজনেরা বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে এসএসসি ও সমমান পরীক্ষা এবং বছরের মাঝামাঝি জুন মাসে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করার প্রস্তাব দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা