• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Headline
বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদে ওয়াকফকৃত জমি থাকলেও নেই সংস্কারে আর্থিক অনুদান ৭৪ ভোটের ৭৩টি তামিমের, হলেন বিসিবি সভাপতি পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায় মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা পল্লবীর শিশুটির বাবার আস্থা ফিরিয়ে দিতে পেরেছি: সংসদে আইনমন্ত্রী পঞ্চগড় সীমান্তে ৬০ ঘণ্টা আটকে ১০ নাগরিক, ৪ জনের আধার কার্ডও নিয়ে গেছে বিএসএফ শরীয়তপুর কারাগারে সাজা শেষে ১৭ বিদেশি বন্দিকে পাঠানো যাচ্ছে না বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ শার্শায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

হাবিপ্রবির চার শিক্ষার্থী অনৈতিক কর্মকাণ্ডে বহিষ্কার

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

(আজকের দিনকাল) :অনৈতিক কর্মকাণ্ডে হাবিপ্রবির চার শিক্ষার্থী বহিষ্কার
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র। তারা হলেন ফিশারিজ অনুষদের ২৬ ব্যাচের কাউসার, ২৫ ব্যাচের মনিরুল ও রবিউল, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২৫ ব্যাচের আতিকুর রহমান।

আদেশে উল্লেখ করা হয়েছে যে ১৬ মে এই তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী হ্যাভেন সিটি ছাত্রাবাসে পরস্পরের সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

এই আচরণ বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অব স্টুডেন্টস ডিসিপ্লিনের ১৫ ধারা অনুযায়ী অনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত হওয়ায় তাদের বিরুদ্ধে সাময়িক এই বহিষ্কারের সিদ্ধান্ত জারি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান বলেন, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে তাদের স্থায়ী বহিষ্কার করা হবে ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা