• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Headline
আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স ৯ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা,এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখের বেশি শিক্ষার্থী খামেনি হত্যাকাণ্ডের প্রতিশোধ নেব, বলল ইরানের নিরাপত্তা পরিষদ এইচএসসি পরীক্ষা শুরু আগামীকাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা ইনুকে ১০ বছরের কারাদণ্ড মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক মুন্সীগঞ্জের ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে সফরসূচিতে

ইনুকে ১০ বছরের কারাদণ্ড

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

‎(আজকের দিনকাল): জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করেন।

এর আগে রায়ের বিষয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছিলেন, ‘হাসানুল হকের বিরুদ্ধে মূলত অভিযোগ সুপিরিয়র রেসপন্সিবিলিটি। তাঁর দায়িত্ব ছিল শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে বিভিন্ন পলিসির বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। তাঁদের বিভিন্ন রকমের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়াসহ সারা দেশে অনেক হত্যাকাণ্ড ঘটেছে। ১০ জন সাক্ষী আমরা আদালতে উপস্থাপন করেছি। প্রত্যেকেই হাসানুল হক ইনুর সংশ্লিষ্টতা প্রমাণ করেছে। আমরা মনে করি, সাক্ষ্য-প্রমাণে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ যথাযথভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে। আমরা প্রত্যাশা করি, তাঁর সর্বোচ্চ শাস্তি হবে।’

গত বছরের ২৫ মার্চ ইনুর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেয় গত বছরের ১১ সেপ্টেম্বর। প্রসিকিউশন ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে ওই দিনই ট্রাইব্যুনাল তা আমলে নেন। অভিযোগ গঠন করা হয় ২ নভেম্বর। আর সূচনা বক্তব্য শুরু হয় ৩০ নভেম্বর।

ইনুর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাসহ ১০ জন সাক্ষী দিয়েছেন। আর আসামিপক্ষে দুজন সাফাই সাক্ষ্য দেন। যুক্তিতর্ক শুরু হয় চলতি বছরের ১৩ এপ্রিল। যুক্তিতর্ক শেষ হলে ১৩ মে থেকে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়। এই মামলায় হাসানুল হক ইনু একমাত্র আসামি। তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা