• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Headline
মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক মুন্সীগঞ্জের ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে সফরসূচিতে বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ, সম্পর্ক জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদে ওয়াকফকৃত জমি থাকলেও নেই সংস্কারে আর্থিক অনুদান ৭৪ ভোটের ৭৩টি তামিমের, হলেন বিসিবি সভাপতি পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায়

দেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম সফল সংসদ অধিবেশন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল): দীর্ঘ ১৭ বছর পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে দেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম সফল ও প্রাণবন্ত হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিরোধী দলের পক্ষ থেকে প্রথম অধিবেশনকে ব্যর্থ দাবি করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংসদের প্রথম অধিবেশনই ছিল বেশ “লাইভলি” ও “ভাইব্রেন্ট”, যেখানে সরকারি ও বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ ছিল। ”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এ সংসদে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি আইন প্রণয়ন হয়েছে। যদিও বিতর্কের সংখ্যা সর্বাধিক না হলেও, আলোচনা হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। সরকারি ও বিরোধী দল উভয়ই তাদের অবস্থান তুলে ধরেছে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল।’

মন্ত্রী আরও বলেন, গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলোতে অনেক ক্ষেত্রে সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করেছে। যৌথভাবে কমিটি গঠন এবং ঐক্যবদ্ধভাবে মতামত প্রদানের বিষয়টি জনগণ প্রত্যক্ষ করেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রে মতবিরোধ ও ভিন্নমত থাকা স্বাভাবিক। বিরোধী দল তাদের মতামত প্রকাশ করেছে, পাশাপাশি সরকারও তাদের অবস্থান তুলে ধরেছে। এ ধরনের বিতর্কই গণতন্ত্রের মূল শক্তি।

সব মিলিয়ে বর্তমান সংসদে মতবিনিময়, সহযোগিতা এবং গণতান্ত্রিক চর্চার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা