• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Headline
দিনাজপুর রেলওয়ে স্টেশনের জায়গায় অবৈধ দোকান ও দখলদারদের উচ্ছেদ অভিযান অব্যাহত দেশের যেকোনো উন্নয়ন গ্রাম থেকেই শুরু হবে: প্রতিমন্ত্রী পুতুল বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার মত কিছু নেই: আইনমন্ত্রী ‘যুদ্ধ না থামা পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো আলোচনা নয়’ শাহবাগের বাসা থেকে চিকিৎসকের লাশ উদ্ধার অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে ‘কান’ উৎসবে পার্নো স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী-ছেলে আটক নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন: মির্জা ফখরুল মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক, শার্ট থাকবে আগের মতো প্যান্ট হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

সাত দিনের প্রশিক্ষণে অংশ নেবেন ১০০ শিক্ষক, তালিকা প্রকাশ

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল) :মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রাসা ও কারিগরি (ভোকেশনাল) শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শারীরিক শিক্ষার শিক্ষকদের জন্য ৩৫তম রিফ্রেশার্স কোর্স আগামী ৮ মে শুরু হচ্ছে। সাত দিনব্যাপী এ প্রশিক্ষণ চলবে ১৪ মে পর্যন্ত।

চট্টগ্রাম বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ, হালিশহরে আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ১০০ জন শিক্ষককে মনোনীত করে তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (৪ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা (টিএ/ডিএ) শারীরিক শিক্ষা বিভাগ বহন করবে। তবে বাস বা ট্রেনের টিকিট সংরক্ষণ করে টিএ বিলের সঙ্গে জমা দিতে হবে। এ ক্ষেত্রে এসি শ্রেণির টিকিট গ্রহণযোগ্য হবে না।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কলেজে অবস্থানের জন্য প্রয়োজনীয় বিছানাপত্র—যেমন বালিশ, কাঁথা, তোষক, মশারি ও বিছানার চাদর—নিজ দায়িত্বে সঙ্গে আনতে বলা হয়েছে।

এ ছাড়া প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, এক জোড়া কেডস এবং প্রতিষ্ঠান প্রধানের ছাড়পত্র সঙ্গে রাখতে হবে।

মাউশির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মনোনীত শিক্ষক-শিক্ষিকাদের আগামী ৭ মে বিকেল ৪টার মধ্যে চট্টগ্রাম বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজে রিপোর্ট করতে হবে।

প্রশিক্ষণার্থীদের আগামী ৬ মে বিকেল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। ৭ থেকে ১৫ মে পর্যন্ত প্রশিক্ষণকাল কর্তব্যরত ছুটি হিসেবে বিবেচিত হবে।

তালিকাভুক্ত কোনো শিক্ষক বা শিক্ষিকা প্রশিক্ষণে অংশগ্রহণ না করলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা